সেই শরতেও এমন বরষন ছিল
ছিল এমন কালো মেঘ আর সাদা
জ্যোছনার লুকোচুরি।
দেখলাম রাতের ফোঁটা শিউলী তুমি
নুইয়ে আছ বর্জ্যের নর্দমাতে
আমি উন্মাদ হলাম, উল্লাস করলাম
কুড়িয়ে নিলাম তোমায় নীলাম্বরীর আঁচলে।
শিউলী, জুঁই না চামেলী নাগো কামিনি
তাও না, সেতো হলো কালের্ বন্ধনে বাঁধা
তুমি তো আমার সকল যুগের রাধা,
তাই তো তুমি হলে ফুলমণি
সুবাস ছড়াবে সকল দিবস যামিনি।।
গোলাপী গাত্র তোমার, তুমি নীলাক্ষী,
যাবে কি নীল সাগরের দেশে?
চললো জাহাজ সাগর জলে
উড়লো পাখা আকাশ তলে,
রইলে তুমি ফুলের বনে হয়ে ফুলমণি।।
তোমার অঙ্গে কি অষ্টাদশীর ছোঁয়া?
তোমার গোলাপী চুম্বন কি লজ্জায় লাল
তোমার নীলাক্ষী কি নীল সাগরের পাল তুলেছে?
জানতে যে চায় আজ এই দেহ মন
কেমন আছ ফুলমণি? আমার ফুল সোনা?
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


