somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি, সংগে বৈশাখী ভাতা এটার কি খুব প্রয়োজন ছিল?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেতন কি ভাবে বাড়াতে হয়, কখন বাড়াতে হয় কেনই বা বাড়াতে হয় এগুলো আমি কিছুই জানি না। শুধু এটুকু জানি, মায়ের কাছ থেকে যে, আয় বুঝে ব্যয় কর,পরে যখন পড়ার জগতে এলাম তখন এর ইংরেজীও শিখলাম যে,cut your coat according to your cloth। এখন আর আয় বুঝে ব্যয় করতে হবে না।

এখন ব্যয় বুঝে আয় করতে হবে। উচ্চ মহলের একটা যুক্তি যে এতে ঘুষের পরিমান কমবে। কারন সরকার তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেতন দিচ্ছেন। তাহলে সুধী জন এটা স্বীকার করে নিলেন যে সরকারী কর্মচারী রা ঘুষ নেয়। নিংসন্দেহে এর টাকার অংকের পরিমান বেড়ে যাবে। বেড়ে যাবে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। বাড়বে বাড়ী ভাড়া, আর পরিবহন তো আগে থেকেই বেড়েছে আবার হয়তো নতুন করে বাড়বে।

ধরা যাক সরকারী কর্মচারী ১৩ ,০০,০০০।এর সংগে নিভরশীল সদস্য সংখ্যা প্রতি কর্মচারীর ৫ জন তাহলে ৬৫,০০,০০০ আর ২টি করে পরিবারের ২ জন করে সদস্য যদি পরোক্ষ উপকাকার ভোগী হয় তাহলে ২,৬০,০০,০০০ লোক এর সুবিধা ভোগ করবে। আর বাকী প্রায় ১৪,০০,০০,০০০ লোক কি করবে?

সরকার তার কর্মচারীর বেতন কম হবে বলেই তাদের জন্য সরকারী হাসপাতাল, আবাসন, ছেলেমেয়েদের জন্য স্কুল কম খরচে করেছেন। যদিও তারা এখন এর সুবিধা নেন না।এরা এখন শিল্প পতিদের সংগে তাল মিলিযে চলে (দু:খিত আমি সবাইকে বলছি না)। যাদেরকে বলছি তারা সংখ্যায় খুব কম। তবে সরকারের প্রভাশালী কর্মচারী্। সরকারকি শুধু তাদের জীবন যাত্রার মান আমালে এনছেন?

এর পরে আছে সরকারী ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস, শিক্ষকদের প্রাইভেট পড়ানো, বেসরকারী মেডিক্যাল কলেজ আর বিশ্ববিদ্যালয় গুলোতে খ্যাপ মারা, এনজিও তে কনসালটেন্সী করা।আর উপরি আয় তো থেকেই যাচ্ছে।

তাহলে বাকী যে প্রায় ১৪,০০,০০,০০০ লোক এর খেসারত দেবে তারা কি পাবে?এর ফলে যে, শিক্ষা চিকিতসা, আবাসন, পরিবহন, সেবা খাত সমূহ সব যে হারে বাড়বে সেই হারে কি বেসরকারী চাকুরেরা সুযোগ লাভ করবে? সুযোগ পাবে যারা মুটে, দোকান শ্রমিক এরা? এর কি কোন যথাযথ সার্ভে হয়েছে?

এবার আসা যাক বৈশাখী ভাতা। এটা একটা সম্পূর্ণ নতুন সংযোজন। এটা কি বেসরকারী পর্যায়ে আলোচনা করা হয়েছে? তারা যদি না দিতে পারেন, এনজিওগুলো তে যদি ডোনার রা পাশ না করে তবে তারা কি করে বাঙালী থাকবে? এটা কি আর সার্বজনীণ উতসব থাকবে?

না সরকারী কর্মচারীরা একাই ইলিশ মাছ খাবেন। যদিও এই ইলিশ মাছ খাওয়ার সংগে বাঙালীর কোন ইতিহাস বা ঐতিহ্য জড়িয়ে নেই। তা হলে কি সরকার এখানে অতি বাঙালী পনা দেখিয়েছেন?

যে হারে বেতন বেড়েছে সেই হারে যদি সব কিছু বাড়ে তা হলে না হয় সরকারী কর্মচারীরা সামাল দেবেন। আমরা কি করবো? আর আমরা কত শতাংশ বাড়িয়ে ভিক্ষুকের ভিক্ষা দেব?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×