পাংগাস পাংগস
উপকরণ: পাংগাস মাছের টুকরো মাঝারি সাইজের ১৫ পিছ, পাকা টমেটো ২টা পেস্ট করা, পেঁয়াজ কুচো এক কাপ, জিরা গুড়ো এক চামচ, ধনে গুড়ো এক চামচ. শুকনো মরিচের গুড়ো এক চামচ,চেড়া কাঁচা মরিচ ৫টা. লবন, হলুদ আন্দাজ মতো, সাদা তেল পরিমান মতো, ধনে পাতা কুচি পরিমান মতো।
প্রনালী: মাছের টুকরো গুরো ধুয়ে জল ঝরিয়ে লবন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলুন। সাবধান এই মাছ তেলে দিলেই ফুটতে শুরু করবে। তাই ভাজার সময় ঢাকনি ব্যবহার করবেন। প্যানে যে তৈল থাকবে(পরিমান মতো) ওতে পেঁয়াজ কুচো দিন।যারা পছন্দ করেন তারা তেজপাতা দিওত পারেন। বাদামী হলে লবন,. হলুদ, জিরা গুড়ো, ধনে গুড়ো, মরিচের গুড়ো দিন। সামান্য একটু জল দেবেন। পরে টমেটো বাটা টা দিন। নেড়ে নিয়ে সামন্য জল দিয়ে ঢেকে দিন। পরিমান মতো ঝোল থাকতে(ঝোল অল্প থাকবে) ভাজা মাছ গুলো দিন। ফুটে উঠলে ধনে পাতা কুচি, চেড়া কাঁচা মরিচ দিয়ে ঢেকে অল্প জ্বালে ২/৩ মিনিট রেখে উপরে তেল উঠলে নামিয়ে ফেলুন।হয়ে গেল পাংগাস পাংগাস।
বি:দ্র: একটু বড় নদীর পাংগাস হলে ভালো হয়। ঝোল একদম মাখা মাখা হবে।

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



