মুরগীর মাংস ভাঁপা
উপকরনঃ পোল্ট্রি মুরগীর মাংস আধ কেজি(মাংসল পিছ), পেয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, নারকেল বাটা ১ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, সাদা সরিষা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়ো সামান্য, লবন হলুদ প্রয়োজন মতো, সরিষার তেল আধ কাপ
প্রনালী: মুরগীর মাংস টুকরো করে ধুয়ে জলটা ঝরাতে দিন। একটুও যেন জল না থাকে। একারে একটি বোলে মাংসের টুকরো গুলো নিয়ে সব উপকরন মিশিয়ে ভালে করে মেখে নিন। একটি টিফিন বাটিতে মাখানো মাংস নিয়ে মুখে এঁটে কড়াইতে জল দিয়ে বাটিতে বসিয়ে ঢেকে দিন। অল্প আঁচে প্রায় আধ ঘন্টা জ্বালে রাখুন। নামিয়ে গরম ভাতের সংগে পরিবেশন করুন। রান্নাটাতে মোটেই জল ব্যবহার করবেন না।

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



