গতকাল বেশ খোশ মেজাজে ছিলাম ।
অনেকদিন পর ঢাকার বাহিরে পহেলা বৈশাখ এবং সাথে একদিনের ছুটি ।
তাই গতরাত অনেকটা সময় জেগে ছিলাম, সাথে ছিল somewherein ।
নববর্ষ উদযাপন নিয়ে জামাত শিবির রাজাকার এর কিছু কটুক্তি চোখে পড়ল এবং দেখলাম সাথে সাথেই কিছু ব্লগার ভাই প্রতিবাদ, প্রতিরোধ শুরু করে দিলেন, আমিও তাতে যোগ দিলাম এবং অতঃপর তারা পরাজিত হয়ে নরম সুরে পশ্চাপদ হলো । আহাঃ সে কি এক আনন্দ ।
খুব ভালো লাগছিল যখন দেখলাম সবাই এক সাথে তরিৎ গতিতে রাজাকারদের প্রতিরোধ করছেন । সবারই এটা ভালোলাগার কথা ।
কিন্তু চিন্তাটা অন্য জায়গায়......
আমরা কি সত্যিই রাজাকার, মৌলবাদীদের পরাজিত করতে পারছি ?
নাকি তারা আবার পিছনে লুকিয়ে কঠিন ভাবে সংগঠিত হচ্ছে ?
সবারই উচিত, যখনই জামাত শিবির রাজাকার এবং মৌলবাদীরা আমাদের স্বাধীনতা, সাহিত্য ও সংস্কৃতি, আমাদের বিশ্বাস, আমাদের সমাজ-রাজনীতি-অথর্নীতি, আমাদের জাতিসত্তা ও ইতিহাসকে বিকৃতি বা আঘাত হানার চেষ্টা করবে, সাথে সাথেই ঝাপিয়ে পড়ে প্রতিরোধ করতে হবে, আমাদের ।
যে জানোয়ারদের আমরা '৭১ এ পরাজিত করেছি, যারা এখন সমাজে চিহ্নত, সেই নরপশুদের কোন অধিকার নেই আমাদের অনুভুতিতে আঘাত হানার ।
অন্তত আমারা ব্লগাররা এই ব্লগে তা নিশ্চিতে করতে পারি, যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বিশ্বাস করি এবং লালন করি এদেশ ও জাতির কৃষ্টি কালচারকে।
আশাই মানুষকে বাঁচিয়ে রাখে । আমরাও বেঁচে থাকব আশায় আশায় এবং গতরাতে যারা লড়াই করেছেন জামাত শিবির রাজাকার এবং মৌলবাদীদের বিরুদ্ধে, তাদের সাহসের সাথে ।
সত্য মানুষকে একাকী হতে শিখায় না বরং সাহসী এবং লড়াই করতে উদ্বুদ্ধ করে ।
তাই আসুন সৈচ্চার হই - রাজাকারের বিচার চাই, রাজাকারের খতম চাই ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


