যে ভাবে দেশ চলছে তাতে একটা বিষয় বেশ পরিস্কার, তা হলো সামরিক বাহীনি দেশের সরকার হতে চায় ।
এখন চলছে তার মহড়া, সামরিক পোশাক পড়ে বেসামরিক জলসার প্রধান অথিতি, ধান কাটা উদ্বোধন, মাঠে ঘাঠে ঘুরে বেরানো, দেশ বিদেশ ভ্রমণ, ত্রাণ বিতরন, বই লিখা আরো কত কি ।
মনে হচ্ছে সৎ ইচ্ছার ছড়াছড়ি, শুধু পোশাকটাই যেন একটু বেশী দামি ।
এখন শুধু বাকি ইদুর গর্তে ঢুকে ইদুর শাসন করা ।
তার পর একদিন ঘুম ভেংগে দেখবো দেশার সবাই সামরিক পোশাক পরে মাঠে ঘাঠে কাজ করছে লাংগল এর পরিবর্তে মেশিনগান, কামান, ট্যাংক দিয়ে, সব ক্যান্টনমেন্ট এ আলুর চাষ হচ্ছে । দেশে কোন ইদুর নাই ।
তখন আমরা সম্বোধন করবো, কৃষক জেনারেল ওমুক, কৃষক ব্রিগেডিয়ার তমুক ।
আঃহা চিন্তা করতেই মনটা ভরে যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


