সরকার সময়ের একটা ভালো উদ্যোগ নিয়েছেন - যুদ্ধাপরাধীদের এবং মানবতাবিরোধীদের বিচার । আমি আশাবাদী যে দেশ ও জাতী হিসাবে একটা কলংক, একটা অপরাধ থেকে মুক্তি পাবো ।
সময়, প্রক্রিয়া, সাফলতা নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু উদ্যোগ আর উদ্যেশ নিয়ে কোন কথা থাকতে পারে না । সময়ের ধুলো টেনে " আর কি হবে" - এই কথা বলে নিজেকে অপবিত্র করবেন না । আসুন এই সাহসী পদক্ষেপ এ নিজের অংশগ্রহন কে নিশ্চত করি ।
যুদ্ধাপরাধীদের এবং মানবতাবিরোধীদের বিচারের সাথে অন্য কোনো রাজনৈতিক ইস্যুকে যেন এক কোরে না ফেলি । অন্য কোন বিতর্ক যেন এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে - খুব খেয়াল রাখতে হবে । এই বিষয়টা যেন অন্য বিষয়ের সাথে একই ভাবে প্রাধান্য না পায়, প্রতিদিনের রাজনৈতিক সমস্যাকে যেন আমরা এর সাথে তুলনা না করি।
কাজটা অনেক কঠিন কিন্তু আমাদের শেষ করতেই হবে । যেটা অভাব ছিলো - কে নিবে উদ্যোগ, কে করবে এই কঠিন কাজ ? আজ সেই সাহস, উদ্যোগ দেখা গেছে এবং যার কারিগর আমরা সবাই, যে স্বপ্ন আমারা বহুকাল ধরে বুনেছি, যার ফসল পাবার আশায় বুকে পাথর বেধেছিলাম আজ সেই স্বপ্নের পথে হাটা শুরু, আর মরিচকা নয় এবার সত্যি ...
তো বন্ধু ভয় কিসের, জয় মোদের হবেই হবে ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


