somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ মহান অবদান কোন সভ্যতার!!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা আজকের। সময় সকাল ৭টা। স্থান যশোর কলেজের পাশে। সাত সকালে মানুষ জন চলাচল ধীরে ধীরে বাড়ছে। কিছু উৎসুক মানুষের দৃষ্টি একটি ব্যাগের দিকে। ব্যাগটি দেখতে নতুনই মনে হচ্ছে। কয়েকজন মিলে এগিয়ে গেলো ব্যাগটির দিকে। খুলে যা দেখলো তাতে হতবাক সবাই।

ব্যাগটির ভিতরে দেখা গেলো এই পৃথিবীর আলো-বাতাস দেখতে না পাওয়া এক অপরিণত শিশুকে। ধীরে ধীরে জনসমাগম হতে থাকলো। দেখতে থাকলো মানুষ, আর খুঁজতে থাকলো ঘটনা।

যাই হোক, এই হলো ঘটনা। আর সবার মত আমি কোন ঘটনা খুঁজি নাই। মনের ভিতর এমনিতেই কয়েকটি ঘটনার জন্ম হলো। তার মধ্য থেকে অন্যতম ঘটনাটি বলছি।

প্রদীপ আর শিখা (কাল্পনিক নাম)। দুইজনের সম্পর্ক বেশ কিছুদিনের। বিভিন্ন যায়গায় বিভিন্নভাবে তারা একে অপরের সাথে দেখা করে, কথা হয়। তো একদিনের ঘটনা-
- চলো না আমার এক ফ্রেন্ডের বাসা ফাঁকা আছে। ওখানে যাই। অনেক্ষণ গল্প করা যাবে, প্রাণ ভরে ভালবাসা যাবে। প্রদীপ বলছে।
- যাওয়াটা কি ঠিক হবে?শিখার উত্তর।
- কেন হবে না?
- আশপাশের লোক দেখলে কি ভাববে?
- আরে অত কিছু ভেবোনাতো। চলে আসো।
- আচ্ছা আসছি।
প্রদীপের বন্ধুর ফাঁকা বাসায় আসলেই অনেক কিছু হলো। দেখা হলো, কথা হলো, ভালবাসা-আদর-সোহাগ শরীর পর্যন্ত গড়ালো। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকলো এই অবস্থা। বেশ কিছুদিন পর-
- প্রদীপ। আমাকে বিয়ে করবে না?
- হা করবো তো।
- তাড়াতাড়ি যেভাবে হোক ব্যবস্থা করো।
- কেন? কি হইছে?
- আমার পেটে.........
- কি???
- হা প্রদীপ। আমি সত্যি বলছি।
- নষ্ট করে ফেলো। এই মুহুর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না।
এরপর কান্না-কাটি, ঝগড়া-ঝাটি। তবে ঐ পর্যন্তই। সমাজে মুখ দেখাতে পারবে না এই ভয়ে শেষ পর্যন্ত প্রদীপের কথাই মেনে নিতে হলো শিখাকে। এই অবাস্তব ঘটনার বাস্তব ঘটনা উপরে।

আশা করি ঘটনাটা সত্যি নয়। তবে যদি সত্যি হয়- তবে বিবেকের কাছে কিছু প্রশ্ন থেকে যায়। প্রশ্নগুলোর মধ্যে কয়েকটি হলো- কেনো ঘটলো এই ঘটনা? কেনো নষ্ট হলো একটি অনাগত প্রাণ? কোন সভ্যতার অবদান এটা?

আমরা বাঙালী এবং মনে-প্রাণে বাঙালী। আমাদের নিজস্ব ঐতিহ্য আছে, স্বংস্কৃতি আছে। কিন্তু আমরা তা ভুলে গেছি। পাশ্চাত্যের সাথে মিলাতে চাইছি আমাদের স্বংস্কৃতিকে। পাশ্চাত্য আর বাঙালী এই দুই স্বংস্কৃতি মিলে একটা জগাখিচুড়ি মার্কা স্বংস্কৃতির অধিকারী এখন আমরা। ওরা যা বলে, আমরা তাই শুনি। ওরা যা দেখায় আমরা তাই দেখি। ওরা যা করে আমরা তাই করতে চাই।

অনেকেই আমাকে বলতে পারেন, আমি অনেক পিছনে আছি। ভাই আপনার কথার সাথে আমি একমত। আমি আসলেই পিছিয়ে আছি। কারন, পাশ্চাত্যের খোলামেলা স্বংকৃতিতে আমি বিশ্বাসী নই। পাশ্চাত্যের নগ্নতা আমি আমার স্বংস্কৃতিতে দেখতে রাজি নই। পাশ্চাত্যের অবাধ যৌনতা আমার দেশে দেখতে আমি রাজি নই। পাশ্চাত্যের স্বংস্কৃতি বাঙালীর ঘর গড়তে পারে না, ভাঙতে পারে। পিতৃ পরিচয়হীন শিশুর জন্ম দিতে পারে। আরো অনেক কিছুই পারে, সেগুলো আর নাইবা বললাম।

সর্বশেষ আপনাকে কিছু বিষয়ে চিন্তা করতে বলছি। মনে করুন আমার কাল্পনিক গল্পটির মেয়ে চরিত্র শিখা আপনারই বোন। আপনি জানতে পারলেন ঘটনাটি। কি করবেন আপনি? বাদ দেন। মনে করেন আপনি পাশ্চাত্য স্বংস্কৃতিতে ব্যাপকভাবে বিশ্বাসী। এখন আপনারই বোন একটি ছেলের সাথে বিবাহ বহির্ভূতভাবে থাকছে। যাকে বলে লিভ টুগেদার! কিছুদিন পর আপনার বোনের সুন্দর ফুটফুটে একটি বাচ্চাও হলো। এর কিছুদিন পর সেই ছেলেটি আপনার বোনকে একাকি রেখে, আপনার বোনের সন্তানকে পিতৃ পরিচয়হীন করে চলে গেছে। তখন আপনার প্রতিক্রিয়া কি হবে?

এ মহান অবদান কোন সভ্যতার!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×