স্বরচিত কবিতা
ভারত জোয়ান
উচ্চবংশে জন্ম মোদের এইতো গৌরব তাই।
মায়ের উক্তি সদা ভক্তি করেছি ধারন মাথায়।।
কুসুম কাননে পাখির গানে তোমার অলঙ্কার।
সুরভিগন্ধে মাতাল সমীরে মিশানো চমৎকার।।
শপথ-বাক্য পাঠ্ করেছি মায়ের চরণ ধরে।
রক্ষিব মোরা তোমার সম্মান ঝড়ঝাপটার পরে।।
মায়ের দোয়া মাথায় রাখি করব উমেদ পূরণ্।
ভয় নাই মা তোমার সঙ্গে আছি সীতার লক্ষণ।।
আঁচড় যদি লাগে তোমার থাকবোনা আর চুপ।
মেঘের অধিক গর্জে উঠবো দেখবে সেদিন রূপ।।
রক্তবিন্দু থাকতে দেহে হোকনা নিগ্রো পথ।
চমকে বিদ্যুৎ দৃষ্টি কোণে দেখবে সারা জগৎ।।
মাথায় রক্ষিতা ঘোম্টা গিরি পদতলের জলধি।
ভারত মাতার যোদ্ধা সন্তান আমরা আছি নিরবধি।।
তোমার দেওয়া ছুরি হাতে ভয় কেন মা আর?
করবো নিধন্ বাধার বাধন্ ডাকি ব্যাঘ্র হুঙ্কার।।
বাঘের বুকে ঘুমন্ত শাবক উঠাতে সাহস কার?
আকাশ বাতাস কাঁপবে সেদিন ধরবো হাতিয়ার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





