somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার একটি স্বাক্ষর আর মানববন্ধনে হাতে হাত রাখার অনুরোধ...

২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৪ সালে পাশবিক ধর্ষন, নির্যাতনের শিকার ১৯ বছরের তরুনী রাহেলা আকতার লিমার নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে সামহোয়ারইনব্লগের ব্লগাররা ধর্ষক হত্যাকারী সেই নরপশুদের বিচারের দাবী জানিয়েছিলেন ২০০৭ সালের অক্টোবর মাসে।শত শত ব্লগারের শুভকামনা আর কয়েকজন অসাধারন মানুষের প্রচেষ্টায় বিভিন্ন প্রতিবন্ধকতা আর হতাশার পথ পেরিয়ে আজ কিছুটা হলেও মামলাটি সচল হয়েছে।


ব্লগার ফয়সল নোই অক্লান্ত পরিশ্রম করে মামলাটির বর্তমান দূরাবস্থার বিশদবিবরন নিয়মিতভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। দেশবরেণ্য সাহিত্যিক, সন্মানিত শিক্ষক, কিংবদন্তীতুল্য জনপ্রিয় ডঃ মুহম্মদ জাফর ইকবাল তাঁর অতি ব্যস্ত সময়ের মাঝে এই হতদরিদ্র মেয়েটির বিচারের দাবীতে তাঁর শক্তিশালী কলম ধরেছেন। তাঁর লেখনী বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছুটা হলেও টনক নড়েছে, মামলাটির হারিয়ে যাওয়া কিছু নথিপত্র যথাস্থানে ফিরেছে।

তবে, এখনো প্রধান আসামী লিটন গ্রেফ্তার হয়নি। রাহেলা মেজিস্ট্রেটের কাছে মৃত্যুর পূর্বে তাঁর জবানবন্দী দিয়ে গেছেন, সেই রেকর্ডটিও সম্ভবত নিখোঁজ। ঘটনার সময় পুলিশ কর্তৃক তালিকাকৃত আলামত সমূহ এখনও উদ্ধার হয়নি। ফলে এই নৃশংস হত্যাকান্ডের সুবিচার এখনও নিশ্চিত নয়।

জনপ্রীয় টিভি চ্যানেল "চ্যানেল আই" আজ মামলাটি সম্পর্কে প্রতিবেদন প্রচার শুরু করেছে, ব্লগার ফয়সল নোইয়ের কাছে আবারো কৃতজ্ঞতা।




মামলাটির সুষ্ঠু তদন্ত, প্রধান আসামী লিটনকে অবিলম্বে গ্রেফ্তার এবং আলামত সমূহ ফিরিয়ে এনে এই নারকীয় হত্যাকান্ডের সুবিচারের অনুরোধ জানিয়ে করা পিটিশনটি অতিশিঘ্রই প্রধান উপদেষ্টার অধিদপ্তরে জমা দেয়া হবে। যাঁরা রাহেলার নির্মম হত্যার বিচার চান, তাঁদের প্রতি অনুরোধ আপনার মূল্যবান স্বাক্ষরটি যুক্ত করে এহেন নারকীয় হত্যাকান্ডের সুবিচার ত্বরান্বিত করুন। পিটিশনটিতে নিজে স্বাক্ষর করুন, ইমেইলের মাধ্যমে ছড়িয়ে দিন আপনার পরিচিত বন্ধু, আত্মীয় সজনদের মাঝে, বিভিন্ন ফোরাম ও গ্রুপ মেইলে।


দেশবরেন্য সাংবাদিক, এসময়ের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার, লেখক শ্রদ্ধেয় আনিসুল হকের উদ্যোগে প্রথমআলোর বন্ধু সভা একটি মানব বন্ধনের আয়োজন করেছে। রাহেলাকে যেখানে পাশবিক ভাবে ধর্ষন করে হত্যার উদ্দেশে নির্যাতন করা হয়, আগামী ২৯শে মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠে মানববন্ধনটি অনুষ্ঠিত হবে। ঢাকা ও পার্শ্ববর্তী অন্চলের ব্লগার, যাঁরা এই অমানবিক হত্যা কান্ডের বিচারের দাবীতে সোচ্চার, তাঁদের প্রতি অনুরোধ, সম্ভব হলে মানব বন্ধনে হাতে হাত রেখে এই নির্মম হত্যাকান্ডের সুবিচার নিশ্চিত করতে সহায়তা করুন।। একটি হিন্দি ছবি অথবা একটি নাটক দেখতে যে সময় ব্যয় হয়, হয়তো তার চেয়ে অনেক কম সময় ব্যয় করে এমন ঘৃণ্য অন্যায়ের প্রতিবাদ করে বিচার কার্য ত্বরান্বিত করতে পারেন।

ব্লগার ভাস্কর চৌধুরী অচিরেই সিলেট অন্চলে মানব বন্ধন অনুষ্ঠিত করার উদ্দ্যোগ নিয়েছেন, তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

দেশের বিভিন্ন স্থান থেকে আরো কয়েকজন ব্লগার জানিয়েছেন তাঁদের পরিকল্পনার কথা, তাঁদের উদ্দ্যোগের সর্বপ্রকার সাফল্য কামনা করছি।

যাঁরা ঢাকার বাইরে আছেন, সম্ভব হলে নিজ নিজ এলাকায় মানব বন্ধন কর্মসূচী গ্রহন করুন। যেমন পরিসরেই হোক, মানব বন্ধনের আয়োজন করে আমাদের জানিয়ে দিতে পারেন। বিভিন্ন সংবাদপত্রের স্থানীয় প্রতিনিধিদের মানব বন্ধন সম্পর্কে আগে থেকে অবগত করে, বিষয়টি মিডিয়াতে প্রচারের চেষ্টা করুন। এসব ক্ষেত্রে কোন প্রকার সাহায্যের প্রয়োজন হলে, কোন প্রতিবন্ধকতার সন্মূখীন হলে [email protected] এ যোগাযোগ করে আমাদের অবগত করার অনুরোধ রইলো।

ইতোমধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন তাঁরা ব্যক্তিগত উদ্দোগে বিভিন্ন পোস্টের প্রিন্ট আউট লিফলেট হিসেবে বিলি করেছেন। কেউ কেউ ডঃ মুহম্মদ জাফর ইকবালের লেখা অসাধারন কলামটির প্রিন্ট আউট মানববন্ধনে লিফলেট হিসেবে বিলি করার পরিল্পনা নিয়েছেন। প্রয়োজনে আমাদের মডেল লিফলেটটি ব্যবহার করা যেতে পারে। মানববন্ধনের উদ্দ্যোগ সম্ভব না হলে নিজ নিজ মহলে লিফলেট বিলির মাধ্যমে সকলকে সচেতন করে তোলার অনুরোধ রইলো।


ডঃ মুহম্মদ জাফর ইকবালের কাছে আবারো অশেষ কৃতজ্ঞতা। ব্লগার ফয়সল নোইয়ের নিষ্ঠা ও একান্ত প্রচেষ্টার জন্য তাঁর প্রতি শ্রদ্ধা আন্তরিক কৃতজ্ঞতা। ব্লগার মনোজ মুকুট, ভাস্কর চৌধুরী, লাল দরজা, মাহবুব সুমন সহ যাঁরা বিভিন্নভাবে এই প্রচেষ্টাটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁদের সকলের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ। সর্বোপরি সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রথম থেকে এই দাবীটি সমর্থনের জন্য।

কয়েকমাস আগে শতশত ব্লগারের অনুরোধে সাড়া দিয়ে ব্লগার 'ফয়সল নোই' তাৎক্ষণিক ভাবে জনপ্রিয় "চ্যানেল আই"এ একটি রিপোর্ট প্রচার করেন, যা ব্লগার 'লাল দরজা' ধারন করে আমাদের সাথে শেয়ার করেন।



এই ভিডিও ক্লিপটি, ব্লগার বিপ্লব রহমানের বিডিনিউজের রিপোর্ট, ব্লগার ফয়সল নোইয়ের কিছু আপডেট পোস্ট এই ক্যাম্পেইনটি সামনে এগিয়ে নিয়ে যেতে মূখ্য ভূমিকা পালন করেছে। তাঁদের সকলকে আন্তরিক ধন্যয়াদ ও কৃতজ্ঞতা।



আসামী লিটনের গ্রেফ্তার, আলামত উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে মামলটির সুবিচার নিশ্চিতের চেষ্টা করতে পারি। বিবেকবান ব্লগারদের প্রতি অনুরোধ পিটিশনটিতে স্বাক্ষর সংগ্রহ, লিফলেট বিলি ও মানব বন্ধনের আয়োজনের চেষ্টা করুন। আপনাদের প্রচেষ্টা সফল হলে সারা দেশের মানুষ জানবে, রাহেলার মতো হতদরিদ্র নারীদেরও ধর্ষন/হত্যা দেশের বিবেকবান মানুষ মেনে নিতে প্রস্তুত নন। আমরা এধরনের ন্যাক্কারজনক ঘৃণ্য কুকর্মের বিরুদ্ধে সোচ্চার। লিটনের মতো কুলাঙ্গার নরপশুদের আমাদের সমাজে স্থান নেই, মানুষ তাদের বর্জন করতে প্রস্তুত।

রাহেলা আকতার লিমা পৃথিবী ছেড়ে চলে গেছেন, এই কুলঙ্গারদের শাস্তি হলে হয়তো আরো নাম না জানা অগুনিত রাহেলাদের এমন মর্মান্তিক পরিনতি থেকে রক্ষা করা সম্ভব হতেও পারে।




সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৭
১৬৯টি মন্তব্য ২৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×