somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছায়া মানবী

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবুজ ঘাসগুলো যেন একটা অলিখিত চুক্তি করেছে রাতের সাথে,রাতের যত কান্না সব-ই যেন ঢেলে দেয় তার উপরে । আর সে কান্না মেখে সবুজ ঘাসগুলো ভোরের আলোয় মেতে ওঠে তুমুল উল্লাসে, রাতের কান্না আর মুক্ত দানা,এ-কি একই ! সবুজ ঘাস বুকে নিয়ে বিস্তৃন এ মাঠ সেজেছে নববধূর সাজে অথচ এ সৌন্দর্যের মায়ায় আমি একা দাড়িয়ে,কোথাও কেউ নেই যতদূর দৃষ্টি যায় শুধুই ঘন কুয়াশা । এই আলো আঁধারীর মাঝে কেমন যেন অদ্ভুত একটা শিহরন,আমি হারিয়ে যাই অচিন এক দেশে, কি অজানা এক টানে আমি যেতে থাকি সেই অচিনপুরে । আঁধারের মাঝেও একটা আঁধার দেখি,আমি থমকে যাই,আঁধারের মাঝে যে আঁধার দেখেছিলাম সেতো আঁধার নয় সে অন্য আলো! এ কি ছায়া মানবী !!! নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে, ধীরে ধীরে সে আলোয় আলোকিত হচ্ছি আমি । কুয়াশা কেটে এখন স্পষ্ট সে আমার সামনে ! ভেজা চোখ,কয়েক ফোটা জল সেখানে ঝরার অপেক্ষায়, আমি অপলক চেয়ে থাকি , হাত বাড়ালো সে, এ হাত ফেরানোর ক্ষমতা যেন হারিয়ে ফেলেছি আমি । আমার হাত তার হাতে,সে হাটতে থাকলো আমিও তার সাথে, শিশিরে ভেজা ঘাস যেন নরম গালিচা হঠাৎ খেয়াল করি আমি খালি পায়ে হাটছি সে ও ঠিক তাই, অন্যরকম একটা ভালোলাগায় বিভোর আমি । হেটে হেটে বহুদূর, যেন এ চলার কোন শেষ নেই । এ যেন এক অন্য পৃথিবী এখানে শুধুই আমরা দুজন । ক্লান্ত আমি পা দুটো কেমন ভারী মনে হয় থেমে যায় আমি । অসহায় দৃষ্টিতে তাকালো সে,কয়েক ফোটা জল ঝরলো,সে জলের সাথে অনেক কথাও যেন ঝরে পড়লো,খুব ইচ্ছে করলো তাকে কিছু বলতে,কিন্তু কি আচ্চার্য আমি কিছুই বলতে পারলাম না,আমি যেন বোবা হেয় গেছি । তার দৃষ্টিতে করুন আকুতি পথচলার, আবারো হাটতে থাকি সম্মহিতর মতো,হালকা বাতাসে তার দীঘল চুল ছুয়ে যাচ্ছে আমার সমস্ত অবয়ব । স্বর্গীয় সুবাসে মাতাল তখন আমি । হঠাৎ সে থমকে যায়,ভেজা চোখে আমার দিকে তাকালো,অবুঝের মতো আমি চেয়ে থাকি তার চোখে, আমার হাতটা আরো শক্ত করে ধরলো । সামনে তাকিয়ে দেখি এখানে মাঠের শেষ , ঠিক শেষ প্রান্তে একটা ছোট ঘর যা স্বপ্নের মতো সুন্দর,আমার হাত ধরে আবার হাটতে থাকলো সেই ঘরের দিকে । ঘরটার সামনে এসে দাড়ালো, আমার দিকে তাকিয়ে আছে সে। অবাক হয়ে আমি দেখি তার ঠোটের কোনে এক টুকরো হাসি যেন এর আগে আর কখনো হাসেনি সে,চোখের কোনে সেই জল, মনে হলো তার সব কষ্টগুলো এখন এই জলে ঝরছে, আমার হাত ধরে টানছে সেই ঘরের দিকে ,অপলক চেয়ে আছে আমার দিকে যেন কিছু একটা বলবে,তার ঠোট নড়ে উঠলো, সমস্ত প্রকৃতি নড়ে উঠলো...... আমার সমস্ত শরীর নড়ে উঠলো, চোখ মেলে তাকালাম, অনুভব করলাম সমস্ত শরীর ঘামে ভেজা,ঘরের বাইরে নিশাচরের ডাক, এই নিশুতি রাতে এখন সবাই ঘুমিয়ে । আর ঘুম আসেনা জেগে থাকি আমি,আবার কখন ঘুমিয়ে পড়ি হয়তো। এভাবে-ই সে প্রায়ই আসে নিশুতি রাতে আমার ঘুমে....
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

×