somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৩ কোটির বিজয়রথে হৃতিকের ‘অগ্নিপথ’

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক এক যুগ পর। হৃতিক রোশন আবার টপকে গেলেন। সকলকে।
২০০০ সালের ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল হৃতিকের প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। তার ঠিক আগের সপ্তাহেই (৭ জানুয়ারি) মুক্তি পায় আমির খানের ‘মেলা’, আর পরের সপ্তাহে (২১ জানুয়ারি) শাহরুখ খানের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’। কিন্তু ব্লকবাস্টার হয়েছিল ‘কহো না..’-ই। নতুন সুপারস্টার হিসেবে উঠে এসেছিলেন হৃতিক।
কাট টু জানুয়ারি ২০১২। ২৬শে মুক্তি পেল হৃতিকের ‘অগ্নিপথ’। প্রথম দিনই ২৩ কোটি টাকার ব্যবসা। সলমন খানের ‘বডিগার্ড’-এর ২১ কোটি ৬২ লক্ষের রেকর্ড ভেঙে চুরমার। শুধু সলমন কেন, হৃতিক যে রেকর্ড গড়লেন তাতে সব ‘খান’ই খানখান। অগ্রিম বুকিংয়ের গতি দেখেই প্রথম দিনের ব্যবসা কী হতে যাচ্ছে, তার একটা আঁচ পাওয়া গিয়েছিল। কিন্তু সেটা যে ২৩ কোটি ছোঁবে, সেটা কেউই ভাবতে পারেননি। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ বলছেন, “বছরের প্রথমেই হৃতিক বাণিজ্যের ধারাপাতটা বদলে দিলেন। এমন একটা লক্ষ্যমাত্রা তৈরি হয়ে গেল, যেটা টপকানো মুশকিল হবে।”
শুক্রবার, কাজের দিনেও ১৮ কোটির মতো বিক্রি ছিল। তার পরে থাকছে সপ্তাহান্তের ভিড়। “সব মিলিয়ে প্রথম চার দিনেই ৭৫ কোটির মতো ব্যবসা হয়ে যাবে বলে মনে হচ্ছে।”

অথচ ১৯৯০ সালে অমিতাভ বচ্চন অভিনীত মূল ‘অগ্নিপথ’ যখন এসেছিল, তখন সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসের আনুকূল্য তেমন জোটেনি। সেদিক থেকে মূলকেও ছাপিয়ে যাচ্ছে রিমেক। মূল ছবির প্রযোজক ছিলেন যশ জোহর। রিমেকের প্রযোজনায় তাঁরই ছেলে কর্ণ জোহর। উচ্ছ্বসিত কর্ণ বললেন, “আমরা সবাই ভীষণ খুশি।
একটা ক্লাসিককে নতুন করে গড়া খুব কঠিন কাজ। পরিচালক কর্ণ মলহোত্র আর হৃতিক-প্রিয়ঙ্কা-সঞ্জয় মিলে সেই ম্যাজিকটাই করে দেখিয়েছেন।” অথচ একটা দুশ্চিন্তা ছিল, ছবির দৈর্ঘ্য নিয়ে। ‘বডিগার্ড’ বা ‘রা.ওয়ানে’র চেয়েও লম্বা ছবি ‘অগ্নিপথ’। ফলে শো-এর সংখ্যা কমাতে হয়েছে। “কিন্তু তা সত্ত্বেও প্রথম দিনেই যে পরিমাণ বিক্রি দিয়েছে ছবিটা, সেটা অভাবনীয়”, বললেন ইন্ডাস্ট্রিরই এক জন। এমনকী ‘অগ্নিপথ’ হৃতিকের বৃহত্তম হিট হতে যাচ্ছে কি না, তা-ই নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র মোট ব্যবসা ছিল ৯০ কোটির মতো। তরণের ধারণা, “অগ্নিপথ’ প্রথম সপ্তাহেই ওই অঙ্কটা ছুঁয়ে ফেলবে।”
এবং ‘অগ্নিপথ’ এ রাজ্যেও এই মুহূর্তের চলতি ধারাকে কিন্তু রুখে দিতে পেরেছে। বেশ কিছু দিন ধরে বাংলায় বলিউডকে হারিয়ে দিচ্ছিল টলিউড। ‘অগ্নিপথ’-এর বেলায় সেই অঙ্ক মিলল না। দেব-এর ‘খোকাবাবু’ এবং জিৎ-এর ‘১০০% লভ’ বাজারে থাকা সত্ত্বেও হৃতিক অপ্রতিহত। এ রাজ্যে পরিবেশক ওম মুভিজ-এর পক্ষে দেবাশিস দে জানাচ্ছেন, ১১৮টি হল-এ মুক্তি পাওয়া ‘অগ্নিপথ’ রাজ্যে প্রথম দিনে ৯৩ লক্ষ টাকার ব্যবসা করেছে। ‘বডিগার্ড’ প্রথম দিনে এক কোটি ৪০ লক্ষ টাকা তুলেছিল ঠিকই, কিন্তু সে ছবি ২৫০টি হল-এ মুক্তি পেয়েছিল। সুতরাং তুলনামূলক বিচারে এ রাজ্যেও ‘বডিগার্ড’কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে ‘অগ্নিপথ’।
বিজয় দীননাথ চহ্বানের বিজয়রথ থামায় কে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×