নতুন বেতন কাঠামোর কথা শুনে রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণীর কর্মকর্তা-কর্মচারীরা আশায় বুক বাঁধলেও অনেকেই এ সুবিধা পাচ্ছেন না। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ব্যাংক তিনটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অভিন্ন বেতন কাঠামো প্রণয়ন করেছে। ২০০৭ সালে ব্যাংক তিনটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর যেসব কর্মকর্তা-কর্মচারী যোগদান করেছেন, কেবল তারাই নতুন বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হবেন। এর আগে যেসব কর্মকর্তা-কর্মচারী এসব ব্যাংকে যোগদান করেছেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী তারা অবসর ভাতার সুবিধাভোগী হওয়ায় নতুন বেতন কাঠামো তাদের জন্য প্রযোজ্য হবে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেতন কাঠামো প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞাকে প্রধান করে গঠিত ৯ সদস্যের সচিব কমিটি গত সপ্তাহের বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, বৈষম্য দূর করতেই এ ব্যবস্থার সুপারিশ করা হচ্ছে। কেননা যারা নতুন বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হবেন তাদের বেতন প্রায় দ্বিগুণ হারে বেড়ে যাবে। ফলে কোম্পানি হওয়ার আগে যারা নিয়োগ পেয়েছেন তারা এ সুবিধা পাবেন না। খুব শীঘ্রই নতুন এ বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর ব্যাংক তিনটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। ওই সময়ের পরে যেসব কর্মকর্তা-কর্মচারী ব্যাংক তিনটিতে যোগদান করেছেন, তাদের অবসরকালীন সুবিধা (পেনশন) ও সরকারি প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) সুবিধা নেই। এ সুবিধা রয়েছে ২০০৭ সালের ১৫ নভেম্বরের আগে যোগদানকারীদের। কোম্পানি হওয়ার পরে যারা যোগদান করেছেন তাদের জন্য অন্য বেসরকারি কোম্পানির মতো মূল বেতনের সর্বোচ্চ ১০ শতাংশ হারে কোম্পানি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ) রয়েছে। এর মূল কারণ হলো- কোম্পানিতে রূপান্তর হওয়ার আগে যোগদানকারীরা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের মতোই। আর পরে যারা যোগদান করেছেন, তাদের সুবিধাদি সরকারি চাকরিজীবীদের মতো নয়, করপোরেট প্রতিষ্ঠানের চাকরিজীবীদের মতো। এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা অযৌক্তিক হবে না। কারণ, কোম্পানি হওয়ার আগে যারা যোগদান করেছেন, তারা সরকারি কর্মকর্তা হিসেবে পেনশনসহ সব ধরনের সুবিধা পাচ্ছেন। আর কোম্পানি হওয়ার পরে যোগদানকারীদের এ ধরনের অনেক সুবিধাই নেই।
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক অভিন্ন বেতন কাঠামোতে শুধু নতুনরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।