প্রথম ইস্যু হলো—লোকে বুঝে ফেলছে আপনার সাইক্লিং রহস্য। ডেইলি লাইফে সাইকেল ইউজ করে টাকা বাঁচাচ্ছেন আপনি, আর লোকে ঠিক সেইটাই ভাবছে; কিছুতেই লুকানো যাচ্ছে না টাকা বাঁচাবার ব্যাপারটা। ওদিকে আপনি যাদের ছোটলোক ভাবেন তাঁরাও তো ঠিক ওই কারণেই সাইকেল চালায়; হায় হায়! ছোটলোকগুলি থেকে তাহলে নিজেকে আলাদা বলে দাবি করবেন কি করে?
আপনি হয়তো সাইকেলের বিভিন্ন উপকারের কথা বলছেন; ডায়াবেটিস থেকে হার্ট, ভুরি—কত কি! এগুলি সত্য; কিন্তু নিন্দুকরা কেবল টাকা বাঁচানোটাই দেখতে পায়!
তো, আপনার পয়লা কাজ হইলো ডিফরেন্স ক্রিয়েট করা; কার থেকে? আপনার ভাবনার ছোটলোকদের থেকে। দামি সাইকেল অবশ্যই ভালো ডিফরেন্স; তা তো আপনার আছেই। কিন্তু দূর থেকে দাম খোব একটা বোঝার উপায় নাই। ফলে আরো কয়েকটা দিকে খেয়াল করেন।
সাইকেলের পিছে ক্যারিয়ার রাখবেন না কোন; ক্যারিয়ার ছোটলোকের সাইকেলের একটা প্রধান বৈশিষ্ট্য; ওরা ক্যারিয়ারে আরেকজন লয়, বা সেক্স করতে চাওয়া ছাগল নিয়া পাঁঠাঅলা বাড়িতেও যায়, বা পিছে স্বামীরে উঠাইয়া শরীরে স্বামীর হাত উপভোগ করে; এইগুলা নির্ঘাৎ ছোটলোকি! ফলে, ক্যারিয়ার রাখবেন না সাইকেলের পিছে।........
পুরাটা পড়তে ক্লিক করেন
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




