somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধেয় রমার সাথে বসে জীবনের অনেক কথাই হলো । ওকে বললাম:- জীবনের অনেক স্বপ্নই ভেঙ্গে চুরমার হয়ে গেছে, আবার অনেক স্বপ্নই তৈরী হয়েছে সময়ের সাথে । একসময় এমন হয়েছিল শক্রবারের সিনেমা দেখতে দেখতে সিনেমার নায়ক হবার স্বাদ জাগতো , তখন মনে হতো-তো তারাই পৃথিবীতেই সবচেয়ে সফল মানুষ । এখনো তো এমন দেখি সুদর্শন মানুষ দেখলে একজন আরেকজনকে বলে- ও সুন্দর ওর নায়ক হওয়া উচিত বা ওর নায়িকা হওয়া উচিত ও সুন্দরী, কেউ বলেনি ও সুন্দর -সুদর্শন ওর আরো শিক্ষিত হওয়া উচিত বা ওর ডাক্তার হওয়া উচিত । শরীরের সাথে পেশারও একটা মিল আছে কি?

রমাঃ সাংসার জীবনের এর মিল আছে?

আমিঃ একটা সময় ছিল, আমাদের বাড়ি এক টির্চার থাকতো সে হোমিও ডাক্তার ছিল তার কাছ থেকে অনেক শাদা ঔষধ খেতুম । খুব মিষ্টি ছিল ।

রমাঃ আমার জানালা ছিল দু'তলায় শোবার রুমে । কত কত রাত্রি জানালায় দাড়িয়ে জোসনা থেকে কাটিয়েছি, আর তোমার কথা ভেবেছি মানুষ ।

আমিঃ আমাকে তো তখন চিনতে না ।

রমাঃ না চিনতুম না, কল্পনায় তো ছিলে । স্বামী হবে -সাংসার হবে , ছোট্ট একটা ফ্লাট হবে । তুমি আপিসে যাবে আমি সারাক্ষন তোমার অপেক্ষায় থাকবো । শক্রবারে কখনো সিনেমা দেখতে যাব বা বুড়িগঙ্গায় কালো জলে নৌকো বাসিয়ে খই ক্ষেতের ভেতর দিয়ে অন্তহীন । তোমার চোখের সীমানায় আকঁবো মৃদুরঙ , পুরান ঢাকার আরমানিটোলায় দীঘিতে তোমায় নিয়ে স্নান করবো । তোমাকে তেমনি পেয়েছিলাম কিন্তু মাঝে মাঝে তুমি হারিয়ে যাও , এটাতো ঠিক কেউ কারো পুরো সময় দিতে পারে না । মানুষ কতদিন হয় তুমি কোন ডাইরী লিখ না কেন?

আমিঃ যা লিখি না তা শরীর ভেতরই আছে । কানপেতে শুনে নিও বুকে মাথা রেখে ।

রমাঃ কোথায় ? কবে থেকেই তো আমরা পরস্পর-পরস্পরের শরীরের ভেতর দিয়েই বেচেঁ আছি শুনতে পেলাম না যে ।

আমিঃ পাবে, আমি তোমারটাও শুনে নিব ।

রমাঃ কি শুনবে?

আমিঃ তুমি কখনো আমি ছাড়া প্রেমে পড়েছিলে কিনা, তাকে কখনো মনে পড়ে কিনা ।

রমাঃ পড়েছিলাম অনেকদিন আগে ।

আমিঃ কার প্রেমে ।

রমাঃ আমার কাকীর ভাইয়ের ছেলের ও আমাদের বাড়ি তখন প্রায়ই আসতো আমি তখন ক্লাস নাইনে পড়ি কিন্তু কোনদিন বলিনি ওকে ।


আমিঃ বলোনি কেন?

রমাঃ কাকীমা আমাকে গাল দিবে যে ! বলবে- তুই আমার ভাইপুর মাথা নষ্ট করেছিস । তখন তো মেয়েদের উপর সমস্ত দুষ চাপিয়ে দিত ।

আমিঃ এখনো কি ওকে মনে পড়ে ?

রমাঃ পড়ে ।

আমিঃ দেখা হয় না এখন ওর সাথে, বা দেখা হলে কি মনে হয় ।

রমাঃ এখন কিছু মনে হয় না । এখন মনে হয় আমি যাকে চিনতাম ও সে নয় ।

আমিঃ ও ।

রমাঃ আচ্ছা স্বামী , তুমি এগুলো জিজ্ঞাসা করছো কেন আমাকে ? পর কি আমার সাথে ঝগড়া করে -এগুলো নিয়ে অপবাদ দিয়ে, খোটা দিবে নাতো ?

আমিঃ না দিব না । তোমার সে জীবনে তো আমি ছিলাম ওটার স্মৃর্তির মালিকও আমি নই ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×