somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক প্লেট ভুনা খিচুড়ি আর ছোট্ট একটা পরী

২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যা লিখতে যাচ্ছি এটাকে একটা আবোল তাবোল কথামালার ডায়রী বলা যেতে পারে...
আম্মু প্রায়ই মন খারাপ করে রাখে, কাঁদেও হয়ত লুকিয়ে লুকিয়ে-আমাদেরকে শুধু বুঝতে দেয় না এই আরকি।
প্রথম রোজার দিন সারাদিন ছিলো জব। ইফতারীর সময় হয় ৭:৩৫। আম্মু ফোন করে জানায়....এত্ত ব্যস্ত ছিলাম যে পানি খেয়ে রোজা ভাঙতে হলো রাত আটটায়। আর খেলাম রাত নটার পর। সব মা'ই হয়ত তার স্বামী সন্তানসহ একসাথে খেতেই ভালোবাসে। তবে জীবন যেখানে যেমন সেখানে মানিয়ে নিতেই হয়।

তৃতীয় রোজার দিন আমার নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়। বিকেলে ক্লাস থেকে ফিরার পথে আপুকে বলছিলাম ভুনা খিচুড়ির কথা। আম্মু হলুদ মরিচ কম দিয়ে খিচুড়িটা রান্না করতো। বিভিন্ন সবজির সাথে তিন কোনা করে ছোট ছোট আলু কেটে দিতেন। সেদিন মানে কালকে এই খিচুড়ি খেতে ভীষন ইচ্ছে হলো। আপু বললো, বাসায় গিয়ে আম্মুকে বললে পরের দিন আম্মু খিচুড়ি রান্না করে দিবে। তবে বাসায় গিয়ে আমাকে বেশি অবাক হতে হলো। বাসায় ঢুকতেই মজার একটা খাবারের গন্ধ পেলাম, প্রশ্ন করতেই আম্মু বললো যে খিচুড়ি রান্না করছে!!! মা'রা সবকিছু আগে থেকে কি করে জেনে ফেলে! আম্মু কি করে জানলো যে কাল আমার খিচুড়ি খেতে ইচ্ছে হলো? সব আম্মুরাই চোখ বন্ধ করে তার সন্তানদের অনুভব করতে পারে যেটা আমি কোনদিনই হয়ত পারবো না।

আমার আপু আমার সাথেই ঘুমায়। একদিন রাতে আপুর পা ব্যাথার জন্য ভালো করে ঘুমুতে পারছিলো না, নড়াচড়া করছিলো বেশি আর ব্যাথা একটু আধটু কুকাচ্ছিলো। অথচ আমি দিব্যি পাশে শুয়ে ঘুমিয়ে আছি। আম্মুর বেডরুম নিচ তালায়....অথচ আম্মু কি করে যেনো আপুর সেই ব্যাথায় গুঙানোর শব্দটা ঠিকই শুনে ফেললো!!! আমাদের রুমে এসে আপুর পায়ে ওষুধ মালিশ করে দিলো।
এত মমতাময়ী, এত ভালো কি করে হয় আম্মুরা আমি বুঝি না।

প্রায় রাতেই আমার ভালো ঘুম হয়না। অনেক পুরুনো স্মৃতি মনে করে আমার কষ্ট বাড়ে রাতের সাথে সাথে। সেই স্মৃতিগুলোর ভিড়ে কিছু কষ্টের স্মৃতি আছে, কিছু আছে আনন্দের ভালো লাগার।
পরিবারে সবার ছোট ছিলাম বলে আমার আদরের ভাগটাও ছিলো বেশি। বাবা কিছু কিনে আনলে কিংবা আম্মু মজার কিছু রান্না করলে আমার নিজের ভাগেরটার সাথে আম্মুর ভাগের অনেক খানিই থাকতো আমার জন্য। তখন ওতো কিছু বুঝতাম না ছোট ভাইয়ার সাথে কাড়াকাড়ি করতাম আম্মুর ভাগেরটা খাওয়ার জন্য আর কখনোবা আম্মু নিজে না খেয়ে আমাদেরকে হাসিমুখে সুন্দর করে নিজের খাবারটাই ভাগ করে দিতেন।
এত এত আদর ভালোবাসা পেয়েছি জীবন যেইগুলো মনে পড়লেও কেনো জানি বুকের মধ্যে একটা চিনচিনে ব্যাথা হয়.....হয়ত এত ভালোবাসার যোগ্য নই বলেই এমনটা হয়।
ছোট বেলায় ভীষন পাজি ছিলাম আমি। আপুর সাথে ঝগড়া করে হেরে গেলে ওর সব কাপড় চোপড় আমি খাটের নিচে ফেলে দিতাম। আর বইয়ের পাতা ছিঁড়ে ফেলতাম আর কলম দিয়ে একেঁ দিতাম। যদিও আম্মু কোনদিন মারতো না, তবুও মারার ভয় দেখালে আপু এসেই বাঁধা দিতো!
আমার মনে আছে আম্মু একবার নানু বাড়িতে চলে গিয়েছিলো, আমি তখন ছোট ছিলাম। এর কিছুদিন পর আমার ভীষন জ্বর হলো রাতে। আমার এতটুকুন আপুটাই গভীর রাতে ঘুম থেকে উঠে আমাকে বাথরুমে নিয়ে মাথায় পানি ঢেলে দেয়, সারা গা ভিজা কাপড় দিয়ে মুছে দেয়, আমাকে ওষুধ খাইয়ে দেয়, মাথায় জলপট্টি দেয়।
অথচ এই পচাঁ আমি সুস্থ হবার পর আবার ওর সাথে ঝগড়া করেছি, মারামারি করেছি!

ছোট ভাইয়ার সাথে আমার জীবনে বেশি ঝগড়া হয়েছে...এখনও হয়। অথচ ভাইয়া আমাকে এত ভালোবাসে সেটা বুঝিই না আমি। আমি অনেক সময় ছোট ভাইয়ার হাতে লোকমা খেতে চাইতাম আর সে কোনদিন আমাকে খাইয়ে দিতো না। আমি ততই চিল্লাতাম, বাসার সবাই আমাকে লোকমা দিয়ে খাইয়ে দিতে চাইতো, আম্মু, আপু, বড় ভাইয়া, কিন্তু আমি ছোট ভাইয়ার হাতেই খেতে চাইতাম। আর সে কোনদিন আমাকে খাইয়ে দিতো না। আমিও বলে দিয়েছি যদি সে বিয়ের পর তার বউকে খাইয়ে দেয় তখন ঘরে আগুন লাগিয়ে দিবো আমি। B-)
ছোট ভাইয়াটা অনেক সুইট। দেশে থাকতে মসজিদে যখন মিলাদ হতো তখন জিলাপী কিংবা অন্যকিছু দিতো, সে কোনদিন সেটা খেতো না আমার জন্য সব সময় বাসায় নিয়ে আসতো।
আমার ভাইয়ার হাতের সেই জিলাপী খেতে অনেক ইচ্ছে করে এখন।

ছোট বেলায় বড় ভাইয়া একটা খেলা খেলতো আমাকে নিয়ে। ভাইয়ার পায়ের পাতার উপর বসে ভাইয়ার দুহাটু জাপটে ধরে বসে থাকতাম আর ভাইয়া একটা ছড়া কাটতো আর দুলাতো আমাকে...."গাঙোরে গাঙো, কি রে গাঙো?..." (আর মনে নেই ছড়াটা :( ) আমার এইভাবে দুলতে ভীষন ইচ্ছে করে এখন।
আমি আর বড় হতে চাই না। সবার ছোট্ট বাবুটা হয়ে থাকতে চাই। ভীষন ইচ্ছে করছে একটা জাদুর কাঠি দিয়ে ছোট্ট হয়ে যেতে....
সেই ছোট্ট পরীটা হয়ে যেতে পারলে আমার অনেক ভালো লাগতো।
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×