১.
চন্দ্রনাথ ছিলো আমার খুব কাছের বন্ধু। ছোটবেলায় আমাদের সারাটা দুপুর প্রজাপতির পিছু ছুটে কাটত। চন্দ্রনাথের ঝাকড়া চুল বেয়ে গোধুলী নামত। রাতের বেলায় দূরে কোথাও শিয়াল ডাকলে ভয়ে কুকড়ে যেত সে। চন্দ্রনাথ ছিল আমার বন্ধু; যে কিনা বৃষ্টি শেষে হেসে উঠা রংধনু দেখতে চেয়েছিল। মেঘে মেঘে যে কত বেলা গড়াল! শুধু মেঘে মেঘে বৃষ্টি ঝরে নি।
২.
এক গোধুলী লগনে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। আমি আলতা রাঙা পায়ে ছুটতে ছুটতে চন্দ্রনাথের ঘরে এসে পৌঁছলাম....
"চন্দ্র, ও চন্দ্র! মায়া দীঘির পাড় ঘেষে রংধনু ভাসছে! জলদি আয়। জলদি"
চন্দ্রনাথ ঠায় বসে থাকে এক পায়া ভাঙা কাঠের চেয়ারে। আমি সেদিন জেনেছিলাম চন্দ্রনাথের চোখের খোলসে ডাহুক ঘুমিয়ে।
৩.
চন্দ্রনাথ আমার খুব কাছের এক বন্ধু ছিলো। সারা রাত বসে বসে যে তারা গুনতো। একটা, দুটি, তিনটি, চারটি....
আমাদের বৈঠক ঘরের জানালার ধারে বসে এক শালিক তাকে বলতো "উহুঁ, এভাবে গুনতে হয় না। গুনতে হয় এভাবে দুই দু গুনা চার, তিন দু গুনা ছয়..."
আমি বিষন্ন হয়ে সব শুনতাম। শালিক জানত না, আমাদের চন্দ্রনাথের চোখে জোনাকের আলো জ্বলতো না। শালিকটা চন্দ্রনাথের গালে আচড় বসিয়ে দিয়েছিলো।
অনেক রাত হলে সেই দাগ তারাদের মত জ্বলতো।
৪.
চন্দ্রনাথ আমার বন্ধু ছিলো, যে কিনা বড় হলে আমার জন্য এক গোঁছা কলাপাতা রঙা চুড়ি আনবে বলেছিলো। আমি সেদিন ভীষন খুশি হয়ে আমার সদ্য গাঁথা বকুল ফুলের মালাটা পরিয়ে দিয়েছিলাম।
চন্দ্র বলেছিলো "তুই দেখিস, আমি একদিন অনেক বড় হবো। যেখানে সূর্য এসে মিলিয়ে যায় আমি ততদূর যাবো রংধনু ধরতে। উহুঁ মন খারাপ করিস না। আমি ততদূর গেলেও আমার দেয়া কাচের চুড়ি তুর হাতে রিনিঝিনি সুর বাজবে....সেই সুর বাতাস নিয়ে যাবে আমার কাছে।"
"আর এই বকুল ফুলের মালা আমি কোনদিন হারাতে দিবো না"
৫.
বকুলফুলের মালা হারায় নি, শুধু শুকিয়ে ফ্যাকাসে হয়ে গেছে। শুধু চন্দ্র আমাকে আর তার গল্প শুনায় না। আমার চন্দ্র আজ সে নিজেই রংধনু হয়ে ঝুলে গেছে আকাশের বুকে।
চন্দ্রনাথ আমার খুব কাছের এক বন্ধু ছিলো।
আলোচিত ব্লগ
বুনো মহিষের পাল!

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন
I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।