আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান?
আপনার কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার যোগ্যতার বর্তমান মাপকাঠি সম্পর্কে জানা আছে?
যদি জানা না থাকে তাহলে দেরি না করে এই নিবন্ধটুকু পড়ে নিন।
আমাদের মাঝে একটি সাধারণ ধারণা প্রচলিত আছে যে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন তাদের যোগ্যতা এবং ব্যক্তিত্ব হবে প্রশ্নাতীত।আমরা ধরেই নিই যে সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদগুলো অলংকৃত করবেন।তাদের ব্যক্তিত্ব ও নৈতিক মূল্যবোধ সমাজে একটি আদর্শিক জায়গা করে নিবে। কিন্তু বিগত বছরগুলোতে দলীয় রাজনীতি ও আর্থিক লেনদেন এই পদগুলোকে বাজারজাত দ্রব্যে রূপান্তরিত করেছে।যখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাজারজাত দ্রব্য সমার্থক শব্দে পরিণত হয়েছে, তখন থেকেই আদর্শিক চিত্রপটটিও পরিবর্তিত হতে শুরু করেছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের ঘটনায় আমরা হতবাক হয়ে যাই।শিক্ষকদের আদর্শিক বোধের ছবিটুকু নিমিষেই বিলীন হয়ে যায় আমাদের মন থেকে। এই বিপর্যয়ের পাশাপাশি আমাদের মনে পড়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনাটি। এ ধরনের আকস্মিক বিপর্যয়ের ঘটনাগুলোকে হিসেবের বাইরে রেখেও যদি আমরা নিকেশ করতে বসি তাহলেও অনুসন্ধানে যা বেরিয়ে আসে তা মেনে নেয়া সত্যি দুরূহ কষ্টকর।চার দলীয় জোট সরকারের আমলে জামাত ইসলামীর ছত্রছায়ায় কিছু অযোগ্য লোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন যাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে অস্বীকার করতে বিন্দুমাত্র কুন্ঠিত নন তারা।তাদের পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যেও ধরে আছে পচনের কীট। নিজের স্ত্রীকে সেবাদাসী --- চরণদাসীর ভূমিকায় দেখে তারা পৌরুষত্বের সুখ পান। আখের গোছাবার জন্যে ক্ষণে ক্ষণে গিরগিটির মত রূপ বদলাতে এতটুকু অসুবিধে হয়না তাদের। এই সকল অযোগ্য শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার কিছু নিদর্শন যখন হঠাৎ - ই আমাদের হাতে এসে পড়ে তখন চমকে ওঠা ছাড়া সত্যি আমাদের আর কিছু করার থাকেনা।বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা কি হওয়া উচিত -- এ প্রশ্নটি প্রায়ই আমাদের আলোচনায় উঠে আসে।সাধারণভাবেই আমরা ধরেই নিই যে তিনি প্রথমত নিজের পঠিত বিষয়টুকু ভালমত জানবেন। আর যেহেতু আমাদেরকে উচ্চশিক্ষার জন্যে ইংরেজী মাধ্যমের উপর নির্ভর করতে হয়, তাই তিনি ইংরেজী ভাষাটুকু লিখতে, পড়তে ও বুঝতে শিখবেন।এখন প্রশ্ন হল কতজন তা পারেন? ঘটনাক্রমে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কিছু ব্যক্তিগত ই-মেইল আমার হাতে এসে পড়ে।ভুলে ভরা ঐসব ই-মেইল এর পাঠোদ্ধার করা আমার পক্ষে সত্যিই সম্ভব হয়নি।আমি থমকে গিয়েছি। আমি বুঝতে পারছিনা নৈতিক আদর্শ বিবর্জিত অযোগ্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের যে পথ দেখাচ্ছেন সেই পথ কতটুকু আলোয় আলোকিত?
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


