somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কোরবানির গল্প।"

১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুই ঈদের মধ্যে শিশু বয়সে কোরবানির ঈদটাই আমাদের কাছে বেশি প্রিয় ছিল। রোজার ঈদের কোন বিশেষত্ব ছিল না, নতুন জামাকাপড় পড়ে আত্মীয়দের বাড়ি বেড়াতে যাওয়া, বড়দের সালাম করে সেলামি পাওয়া এবং রাতে টিভিতে হুমায়ূন আহমেদের নাটক, ইত্যাদি এবং আনন্দমেলা দেখা।
কিন্তু কোরবানির ঈদের মজায় ভিন্ন মাত্রা যোগ হতো বাসায় গবাদি পশুর আগমনে। শহুরে সমাজে কেউ গবাদি পশু পালেন না। গরু ছাগল দেখতে হলে আমাদের গ্রামে যেতে হতো। তাই ঈদের আগের দুদিন পুরোদস্তুর রাখাল হয়ে যাওয়ার সুযোগ আসায় আমরা আনন্দে হারিয়ে যেতাম! কার গরু কারটার চেয়ে বড় এবং শক্তিশালী, তাই নিয়ে চলতো বন্ধুদের মধ্যে প্রতিযোগীতা।
"আমাদের গরুর শিং দেখেছিস? একদম 'তরোয়ালের' মত। তোদের গরুকে একটা গুতা দিলেই মাথায় ফুটা হয়ে যাবে।"
"আরে, তোদের গরুতো সাদা। আর সাদা মানে গাধা! আমাদের গরু কালো, কালো মানে ভাল।"
"হাহাহা। তোদের গরু রোগা! মাংস নাই! খালি হাড্ডি!"
"আর তোদের গরু বাট্টু! আমাদের গরু তোদেরটার উপর দিয়ে হেঁটে চলে যাবে!"

আমাদের গরু কেনা হতো ঈদের একদিন কি দুদিন আগে। ঘাস, ভুষি, পানি খাইয়ে গরুর সেবা যত্নের কোন কমতি রাখতাম না। এই সেবা করতে করতেই গরুটিকে ভালবেসে ফেলতাম।
ঈদের দিন সকালে দেখতাম প্রতিটা গরুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। অবলা প্রাণীগুলো কিভাবে বুঝতো যে সেটাই তাদের জীবনের শেষ দিন? হুজুর বলতেন, ওরা নাকি আগের রাতে স্বপ্নে টের পায়। কে জানে! গরুকে প্রশ্ন করলেতো আর জবাব পাওয়া যাবেনা।
গরুর কান্না দেখে আমাদের মন খারাপ হয়ে যেত। আব্বুকে গিয়ে অনুরোধ করতাম, এই গরু বাদ দিয়ে অন্য গরু কিনতে, ওটাকে কোরবানী করতে। আমরা এটাকে পালবো।
আব্বু আমাদের বোঝাতেন, কোরবানির ঈদে সবচেয়ে প্রিয় প্রাণীটিকেই কোরবানী করতে হয়।
সেই অর্থে আমাদের কোরবানী সফল বলতেই হয়। একদিনেই আমাদের অতি প্রিয় হয়ে উঠা পশুটিকে কোরবানির সময়ে আমাদের বুক কেঁপে উঠতো। আব্বুকেতো আমরা কখনই কোরবানির সময়ে স্বশরীরে উপস্থিত থাকতে দেখিনি। গলা কাঁটা পশুর ছটফটানির দৃশ্য তিনি নিতে পারতেন না। তিনি বাসায় বসে থাকতেন। জবাই শেষে মাংস কাটাকাটির সময়ে তিনি নিচে আসতেন।
আমরা দুই ভাই বাপের স্বভাব পাইনি। কোরবানির সময়ে আমরা নিজেরাতো উপস্থিত থাকতামই, এমনকি মাঝে মাঝে হুজুরের সাথে হাত মিলিয়ে আমরাই পশু জবাই করেছি। এটাই কোরবানির প্রকৃত নিয়ম। নিজের প্রিয় পশুটিকে নিজ হাতেই জবাই করে আল্লাহকে বলা, "আমার কাছে তোমার অপেক্ষা প্রিয় এই পৃথিবীতে আর কিছুই নেই।"

এবারে কোরবানী নিয়ে আমাদের একটা পারিবারিক গল্প বলা যাক।
আমার বড় আব্বা, মানে আমার বাবার দাদা ছিলেন জমিদার মানুষ। রায়তরা তাঁর গোয়ালের গরু নিয়ে তাঁরই জমি চাষ করে ফসল ফলাতেন। তাঁর বাড়ির গোয়ালে জন্ম নেয়া একটা ষাঁড়ের স্বভাব ছিল খুবই আলসে। চাষীরা সেটাকে দিয়ে হালচাষ করাতে পারতো না, সে সুযোগ পেলেই মাঠে বসে জাবর কাটতো।
বড় আব্বা একসময়ে রাগ করে ষাঁড়টাকে বেঁচে দিয়েছিলেন। নতুন মালিক ষাঁড়টিকে নিয়ে চলে গেল।
পরেরদিন ফজর নামাজ পড়তে বড় আব্বা উঠে দেখেন বাড়ির উঠানে ষাঁড়টি দাঁড়িয়ে আছে। সে নতুন মালিকের গোয়াল থেকে দড়ি ছিঁড়ে দূরের পথ চিনে চলে এসেছে। তাঁকে দেখে সে 'হাম্বা' বলে একটা ডাক দিল। তার চোখ গড়িয়ে অশ্রু ঝরছে। তিনি এসে ষাঁড়টিকে আদর করে দিলেন। সে গলা উঁচু করে আদর নিল।
সকাল হতেই নতুন মালিক এসে হাজির। বড় আব্বা তাকে কেনা টাকার চেয়েও খানিকটা বেশি দিয়ে ফিরিয়ে দিলেন। ষাঁড়টির ভালবাসার মূল্য তিনি রাখলেন। এরপর থেকে তিনি নিজ হাতে তাকে ঘাস খাওয়াতেন। ঘাস খাওয়ানোর ফাঁকে ফাঁকে তার মাথায়, গলায় হাত বুলিয়ে দিতেন। ষাঁড়টিকে তখন দেখে মনে হতো এতে সে খুব আনন্দ পাচ্ছে।
এরপর বছর ঘুরে ঘুরে কোরবানির ঈদ এলো। আল্লাহ যেখানে নির্দেষ দিয়েছেন সবচেয়ে পছন্দের পশুটিকে কোরবান করতে, সেখানে বড় আব্বা তাঁর আদরের ষাঁড়টিকেই বেছে নিলেন। 'আল্লাহু আকবার' (আল্লাহ সর্বশক্তিমান) বলে ছুড়ি চালালেন ষাঁড়টির গলায়। ষাঁড়টি ছটফট করতে করতে মারা গেল।
সেই একটি মাত্র কোরবানির ঈদেই বড় আব্বা কোন মাংস খাননি। বরং বলা ভাল, খেতে পারেননি।

সবাইকে কোরবানীর ঈদের শুভেচ্ছা। অফিসের কাজের চরম ব্যস্ততায় কাউকে সময়মতো ঈদের শুভেচ্ছা দিতে পারিনি বলে দুঃখিত।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×