somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সস্তা-বাজারি" লেখকের জন্মদিন!

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুরমা একটি অতি নিরীহ নদী। পদ্মার মত সর্বনাশা স্বভাব তার মধ্যে নেই, তবু বর্ষায় বৃষ্টির পাল্লায় পড়ে সেও আগ্রাসী হয়ে উঠে। সাগরের টানে তীব্র বেগে ছুটে যাবার সময়ে আসেপাশের দুকূল থেকে অনেক কিছুই ধুয়ে মুছে নিয়ে যায়। কৃষকের হাড় ভাঙ্গা পরিশ্রমের ফসল, মাঝি পরিবারের একমাত্র আয়ের উৎস ভাঙ্গা নৌকাটি, নিরীহ গবাদি পশু - কিছুই বাদ যায় না। আমরা পাকা দালানের বাসিন্দারা সুরমার কংক্রিটের ব্রিজের ওপর থেকে আগ্রাসী নদীর "সৌন্দর্য" উপভোগ করে মুগ্ধ হই।
"ঐ দ্যাখ, দ্যাখ! আস্ত বাড়ি ভেসে যাচ্ছে।"
"ছবি তোল! ছবি তোল! ধ্যাত! মোবাইলটা কই রাখলাম!"
মোবাইল বের হয়। বোতাম টেপাটেপি চলতে থাকে।
...
সুরমার বাঁকে একটি বড় বট গাছকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আমি খুব কৌতূহলী হয়ে উঠি। রেগে উন্মাদিনী এক নদীর সাথে বছরের পর বছর মাটি কামড়ে লড়ে যাচ্ছে। সামান্য বৃক্ষের কাছে পরাজিত নদী ক্রোধে উন্মত্ত হয়ে আরও অনেক কিছুই ভাসিয়ে নিয়ে যায়। তবু বট বৃক্ষটি সেখানেই অনড় দাঁড়িয়ে থাকে। তার শরীরে যেন ভর করে পর্বতের অটলতা।

প্রতি বছর সুরমার ভরা যৌবনের সৌন্দর্য আমি উপভোগ করতে যেতাম। প্রতিবছর একই দৃশ্য দেখা যেত। সর্ববিজয়া সুরমা এক বটবৃক্ষের কাছে হার মানে, বাধ্য হয়ে মাথা নিচু করে পাশ কাঁটিয়ে বয়ে যায়। বিজয়ী বৃক্ষটি মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে থাকে। উন্নত মস্তক। সে যেন ঘোষনা দেয়, নদীর স্রোতে ভেসে যাবার জন্য তার জন্ম হয়নি।

আজ থেকে পয়ষট্টি বছর আগে, হুমায়ূন আহমেদের জন্ম। চল্লিশ বছরের লেখালেখি জীবনে তিনি আমাদের উপহার দিয়েছেন জাদুকরী বেশ কিছু চরিত্র, কালজয়ী সব উপন্যাস, ছোট গল্প, নাটক এবং সিনেমা। মাত্রই কয়েক বছরের পরিশ্রমে দেশের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিকে পরিণত হয়েছিলেন তিনি। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হিংসুটেরা তাঁকে "সস্তা, বাজারী লেখকের" উপাধি দিয়েছিলেন।

আজকে সেই "সস্তা" লেখকের জন্মদিন। তাঁর নিন্দুকেরা অবাক হয়ে দেখছেন, তাঁর অগণিত ভক্ত সারা বিশ্ব জুড়ে পালন করছে বিশেষ দিবসটি। নিন্দুকেরাও জানেন, সময়ের প্রবল স্রোতে তাঁরা নিজেরাও আর সব সাধারণ জনতার মত ভেসে হারিয়ে যাবেন। কিন্তু হুমায়ূন আহমেদ টিকে থাকবেন। অটল, অবিচল। সময়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়ে যাওয়া বট বৃক্ষদের একজন তিনি।

বহু বছর পরে, সময়ের স্রোতের তীব্রতা দেখে যখন কোন পর্যবেক্ষক বিস্ময় প্রকাশ করবেন, তখন অমর কিছু মানুষের কর্মফলও তাকে মুগ্ধ হতে বাধ্য করবে। একজন সৃষ্টিশীল মানুষের ছোট্ট পার্থিব জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কী থাকতে পারে?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×