somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র ঢুকে গেছে, র ঢুকে গেছে বলে আতঙ্কিত হওয়ারও কিছু নাই।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. কিছু ভিডিও দেখলাম, পুলিশ/মিলিটারি বিশাল মিছিল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। প্রচুর গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু যারা হাঁটছেন, তাঁদের ভঙ্গি যথেষ্ট রিল্যাক্সড।
এর মানে গুলি ওরাই চালাচ্ছে, পাল্টা গুলি আসার সম্ভাবনা নাই। তাই এত আরামসে বিন্দাস ভঙ্গিতে হাঁটছেন।
লোকজন আতঙ্কিত হয়ে গুজব ছড়াচ্ছে।
পরে জানলাম আটকে পড়া পুলিশদের উদ্ধার করে নিরাপদ স্থানে মিলিটারি নিয়ে যাচ্ছে। এতে ভয়েরতো কিছু নেই।

২. বিভিন্ন স্থানে মন্দিরে আগুন/ভাংচুরের খবর এসেছে। অনেক ঘটনা সত্য, অনেক ক্ষেত্রে সেই মন্দিরে গিয়ে দেখা গেছে কিছুই ঘটেনি। সব সংবাদ শুনবেন, ভ্যারিফাই করবেন, কনফার্মড হবেন, তারপর ছড়াবেন। আল্লাহর দোহাই লাগে!

৩. বিভিন্ন হিন্দু বাড়িতে আক্রমন হয়েছে। আমাদের জলেরগান ব্যান্ডের রাহুলদার বাড়িতেই আক্রমন হয়েছে। ভাংচুর হয়েছে।
এখানে একটা কথা আছে। রাহুল দা বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষেই ছিলেন। এবং তখন আওয়ামী গুন্ডালীগ প্রকাশ্যেই ফেসবুকে হুমকি ধামকি দিচ্ছিল সবার স্ক্রিন শট, প্রোফাইল ইত্যাদি নিয়ে রাখা হচ্ছে। যথা সময়ে ব্যবস্থা নেয়া হবে।
হাসু আপা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু কুলাঙ্গারগুলিকেতো ফেলে গেছেন। এগুলির লয়াল্টি ভিন্ন পর্যায়ের। হাসু আপা যদি বলে ওদেরকে নিজেদের মা বোন বিক্রি করে দিতে, ওরা সেটাও করবে। তা রাহুলদার মতন যারা বৈষম্যবিরোধী ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের বাড়িতে আক্রমন করা এমন কি?
আমি রাজনীতিবিদদের অবিশ্বাস করি। সেটা বিএনপি হোক, আওয়ামীলীগ হোক, জামাত বা শিবির যেই হোক। ওরা যদি মিষ্টির প্যাকেট নিয়েও হাজির হয়, আমি ধরেই নিব ওটাতে বোমা আছে, বা বিষ মেশানো আছে। কাজেই, লীগের পোলাপান রাহুলদার মতন মানুষদের বাড়িতে আক্রমন করার সুযোগ আছে।

৪. লিটন দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে। “লিটন হিন্দু বলে ওর বাড়িতে আগুন দেয়া হয়েছে” যারা বলছেন ওদের জ্ঞাতার্থে, মাশরাফির বাড়িতেও আগুন দেয়া হয়েছে। মাশরাফি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলমান। এক্ষেত্রে কি বলবেন? ধর্মের রাজনীতি সাইডে রেখে আসেন মূল আসামিদের ধরি।

৫. যশোরে চাকলাদারের হোটেলে আগুন দেয়া হয়েছে। বহু আওয়ামীলীগের নেতাদের বাড়ি ঘরে আক্রমন করা হয়েছে। চাঁদপুরে নেতা ও তার চিত্রনায়ক পুত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নেতা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল। পারেনি, ধরা খাওয়ায় গণপিটুনিতে মারা গেছে। গুলি না চালিয়ে পাপের জন্য ক্ষমা চাইলে কি মরতো? জানিনা। যে এই অবস্থাতেও গুলি চালায়, সে ক্ষমতায় থাকাবস্থায় কি করেছে কে জানে!
এখানে একটা বিষয় উল্লেখ্য, আওয়ামীলীগেরই বহু নেতা গতকাল পর্যন্ত অনেক ঔদ্ধত্যপনা দেখিয়েছে। রাজপথে নামবে, এত মিনিটে সব রাজাকারের বাচ্চাদের বিদায় করবে, স্ক্রিন শট নিয়ে রাখবে, যথোপযুক্ত জবাব দেয়া হবে ইত্যাদি সব হুমকি ধামকি ওরাই দিচ্ছিল, গতকাল পর্যন্ত। পুলিশ যখন ব্যাপক ধর পাকড় করছিল, এরাই উল্লাস করে ফেসবুকে পোস্ট দিচ্ছিল “এখন ডিম থেরাপি চলছে।”
ওরাই পুলিশের পাশাপাশি এইসব পাবলিকের উপর চড়াও হয়েছিল। আওয়ামী নেতাদের উপর পাবলিকের ক্ষোভ তাই অতি স্বাভাবিক বিষয়। হাজারের উপর মানুষ মেরেছে, গতকালইতো শয়ের উপর মারলো। তখন এইসব নেতাদের কি উচিত ছিল না দলত্যাগ করে সাধারণ নিরীহ মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করা? নীরব থাকাটাই তখন জালিমের পক্ষে অবস্থান নেয়ার সমান। তাই লোকজন আক্রমন করছে। জাস্টিফাই করছি না, অবশ্যই পুলিশের উচিত ওদের প্রোটেক্ট করা, ছাত্রদের উচিত ওদেরকে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করা। একাত্তরের রাজাকার আর বর্তমানের এইসব নেতাকর্মীদের মাঝে কোন পার্থক্য আছে কি?

৬. র ঢুকে গেছে, র ঢুকে গেছে বলে আতঙ্কিত হওয়ারও কিছু নাই। র আইএসআই এজেন্ট সব দেশেই আছে। আমাদের এজেন্ট অনেক দেশেই আছে। এখন বুঝতে হবে যে র মূলত ইন্টেলিজেন্স এজেন্সি। ওদের মাথা নষ্ট হয়নাই যে মিলিটারি ইউনিফর্ম পরে গোলাগুলি করবে। ওরা পানওয়ালা, মেথর, রিক্সাওয়ালার ছদ্মবেশে জনতার মাঝেই থাকবে। ওদের যাবতীয় মার হবে উচ্চ পর্যায়ের, বুদ্ধির মার। “ধুতি পরে হেলিকপ্টার থেকে গুলি করছে" জাতীয় আজগুবি খবর বিশ্বাস করার আগে একটু মাথা খাটান যে কোন বুদ্ধিমান প্রাণী কোন আক্কেলে ধুতি গায়ে হেলিকপ্টারে উঠবে? ওর মরার ভয় না থাকুক, ইজ্জতেরও কি ভয় নেই? প্রথম দমকা হাওয়াতেইতো ধুতি ”হাওয়া মে উড়তা যায়ে” হয়ে যাবে, এরপরের দৃশ্য কি হজম হবে?

৭. দেশে যেহেতু কোন আইন শৃঙ্খলা নেই, কাজেই লোকজন অনেক পার্সোনাল বদলাও এখন নিবে। কেউ কারোর প্রতিবেশী লোকটার উপর জেলাস, শুধু এই কারণেও আক্রমন করবে। “শেখ হাসিনা ছাড়া তোরা কত ভাল থাকিস দেখ" - এইটা প্রমান করতেও লীগের পোলাপান আক্রমন করবে। গত পনেরো বছর ছাত্রদল আর শিবিরকে দাবিয়ে রাখা হয়েছিল, সেটার শোধ নিতেও ছাত্রদল আর শিবির আক্রমন করবে। কাজেই, এখনই, যত দ্রুত সম্ভব সরকার গঠন করা জরুরি। নাহলে অতি দ্রুত সবকিছু নাগালের বাইরে চলে যাবে।
আর মুসলমান হিসেবে এইটা আমাদের প্রতিটা মুসলমানের উপর ফরজ যে আমরা আমাদের প্রতিটা প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করবো।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×