somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইজরায়েল জালেম এইটা গোটা দুনিয়াই জানে, নতুন করে বলার কিছু নেই।

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজাবাসী অবরুদ্ধ হয়ে আছে এইটা ফ্যাক্ট। পরম সত্য। Absolute truth.
ওখানে কোন হাসিতামাশা চলছে না। আধুনিক মারণাস্ত্র দিয়ে ইজরায়েলি সেনারা নিরীহ, নিরস্ত্র মানুষদের শহীদ করছে।
অস্ত্র ব্যবহারের পাশাপাশি এখন অনাহারেও মারছে। ত্রাণ যাওয়া বন্ধ করে দিয়েছে। কেউ ওদের জন্য খাবার নিয়ে যেতে পারবেনা। অনাহারে অপুষ্টিতে শিশু থেকে বৃদ্ধ সবাই একে একে মারা যাচ্ছে।
ক্ষুধার্ত মানুষ যখন খাবার নিতে ছুটে আসে, তখনও ওদের উপর গুলি চালাচ্ছে। নৃশংসতার চিত্র সেখানে ভয়াবহ।
এই অবস্থায় গোটা বিশ্বই এই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার। ধর্ম বর্ণ কাঁটাতারের সীমানা ইত্যাদি ভুলে লোকজন পথে নেমেছে, ইজরায়েলি দূতাবাসের সামনে, মিডিয়ার সামনে নিজেদের আওয়াজ তুলে ধরছে। আওয়াজ তুলছেন হলিউডের তারকারা। এমনকি বহু ইহুদিও এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
প্রায় অর্ধশত দেশ "ফ্লোটিলা বহরের" মাধ্যমে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। গোটা বিশ্ব সেদিকেই নজর রাখছে। তারপরেও ইজরায়েল নির্লজ্জের মতন সেখানেও নিজেদের পাশবিক রূপ তুলে ধরেছে। এখন পর্যন্ত পাওয়া খবরে ওরা প্রতিটা জাহাজেই "ইন্টারসেপ্ট" করেছে। ওদের ভাগ্যে কি আছে আল্লাহ মালুম।
আমার আজকের লেখার বিষয় সেটা না। ইজরায়েল জালেম এইটা গোটা দুনিয়াই জানে, নতুন করে বলার কিছু নেই।
এবং এইটা আমার ঈমানী বিশ্বাস, আমি জানি ওদের পতন হবেই। আমি আমার ঈমান বাজি রাখতে পারি এর উপর। আমি জানি জালিম কখনই জুলুম করে পার পায় না। আল্লাহ একদিন ওদের ঠিকই ধরবেন। কবে ধরবেন, কিভাবে ধরবেন, সেইটা দেখতেই তাকিয়ে আছি। আমার আব্বুও তাকিয়ে থাকতেন, আমার দাদাও। উনারা কেউ স্বাধীন ফিলিস্তিন দেখে যেতে পারেননি। আমি যদি নাও পারি, আমার ছেলে, নাতি বা ওর বংশধর দেখবেই ইন শা আল্লাহ। ব্রিটিশরাও আমাদের উপর ২০০ বছর জুলুম আর লুটপাট করেছে, একদিন ওদের বিদায় ঘটেছে। ফিলিস্তিনিদের সেই "একদিন"টা কবে হবে, সেইটাই প্রশ্ন।
আজকে লিখতে বসেছি শুধু এইটা বলতে যে এই গাজা ইস্যুতেও আমরা আমাদের কুৎসিত রূপ মেলে ধরতে পিছপা হচ্ছিনা।
একটা সহজ উদাহরণ দেই। তাহলে মূল বিষয়টা ধরতে পারবেন।
আমাদের এক বড় ভাই অনেক বড় ডাক্তার হয়ে গেছেন। তিনি নিজের বন্ধুবান্ধব সহকর্মীদের নিয়ে নিজ গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চাইলেন। বিশাল ব্যাপার। আমেরিকান ডাক্তারের চিকিৎসাসেবা নিতে হলে হাজার হাজার ডলার বিল গুনতে হয়, এইসব দরিদ্র গ্রামবাসী সেটা পাবে একদমই বিনামূল্যে।
প্রথমেই বাগড়া দিল এলাকার চেয়ারম্যান। সে বলল প্রচার করতে হবে যে তার উদ্যোগে এই জনসেবা আয়োজিত হচ্ছে।
বড় ভাইয়ের সমস্যা নাই। ওর উদ্দেশ্য গরিব মানুষের সেবা। ওরা সেবা পেলেই হয়। বাকিটা আল্লাহ দেখছেন। কার নাম প্রচার হলো, তাতে উনার কিছু আসে যায়না।
এইবার মাঠে নামলো বিরোধী দল। ওদের দাবি, ওদের নামও থাকতে হবে। নাহলে এই আয়োজন হতে দেয়া যায়না। আরও কিছু সংগঠনও এগিয়ে এলো। শুরু হলো রাজনৈতিক মারপ্যাঁচের খেলা, এতটাই নোংরা যে শেষ পর্যন্ত বড় ভাই চিন্তা করলেন নিজের জীবনের রিস্ক নিয়ে জনসেবার কোন মানে হয়না।
সবচেয়ে বড় ক্ষতি কাদের হয়েছে বলেনতো? ঐ গরিব মানুষগুলির। যারা মরলো কি বাঁচলো তাতে রাজনীতিবিদদের বা ওদের চ্যালাচামচাদের কিছুই যায় আসেনা।
একই ঘটনা আমি দেখি বন্যার্তদের বেলায়। একই ঘটনা দেখছি গাজাবাসীর বেলাতেও।
ওদেরকে "ত্রাণ" দেয়া হয়েছে কিনা এর চেয়ে বড় বিষয় হয়ে গেছে ওদেরকে "কে" ত্রাণ দিল - সেটা।
আমি যেতে পারিনি, এই অনুশোচনাতেই দগ্ধ হয়ে মরছি। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যেন কেয়ামতের দিন তিনি আমাকে প্রশ্ন না করেন যে "যখন ফ্লোটিলা যাচ্ছিল, তুমি কেন গেলে না?"
কঠিন প্রশ্ন। উত্তর জানা নেই। যদি অন্যান্য দেশের অমুসলিমরা যেতে পারে, তাহলে মুসলিম হিসেবে আমার থাকার কথা ছিল সবার আগে। অথচ আমি কিছুই করি নি। Damage control এর জন্য আমি কি করতে পারি? যারা যাচ্ছে তাঁদের জন্য দোয়া, তাঁদের পক্ষে থাকা, নিজের পক্ষে যা সম্ভব সেটা করা। ঠিকতো? যাতে কিছুটা হলেও নিজের বিবেকের কাছেও পরিষ্কার থাকি যে কিছু একটা করেছি।
কিন্তু আমাদের দেশে একদল লোক শুরু করেছে ফাত্রামি।
যেহেতু আমার প্রিয় রাজনৈতিক দল বিশেষ কোন একটা, এবং সেই দলগুলোর কেউ ঘোড়ার ডিমটাও পাড়ছে না, কাজেই যে যাচ্ছে, ওকে ছোট করার জন্য প্রোপাগান্ডা চালাও। ওর নিয়্যত কত খারাপ, ও কতটা ভন্ড, ওর জাহাজের অবস্থান সেই নৌবহরের কতটা পিছে সেটা তুলে ধর।
আমি ড্রয়িংরুমে বসে বসে স্ট্যাটাস লিখছি সেই লোকেদের নিয়ে যারা কিনা জাহাজে চেপে রওনা হয়েছে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অমানুষের জাত ইজরায়েলের বিরুদ্ধে গিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে!
মানে ফাত্রামীর লেভেলটাও বুঝতে হবে!
অথচ এই কাজটার সিঁকিভাগও যদি আমার প্রিয় রাজনৈতিক দলের একটা পাতি নেতাও করতো, যেমন নিজের ফেসবুকে ফিলিস্তিনের পতাকার ছবি বা ওদের পক্ষে দুই লাইনের কোন স্ট্যাটাস পোস্ট - তাহলেই দেখতেন এই আমিই কত মহান, কত মহানুভব হয়ে যেতাম!
ফেসবুকের অনেক দোষের মাঝে সবচেয়ে বড় গুন এইটাই, সহজেই মানুষের ভিতরকার চেহারা বের করে আনে। মানুষ চেনা সহজ হয়ে যায়।

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১১:৩০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×