somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুবাবা দৌলা মতিন

০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের উচ্চপদে এক মহিলা নিয়োগ পেয়েছেন।
মহিলা সুন্দরী, এবং শুধুমাত্র এই কারণেই এক ঝাঁক পার্ভার্ট ফেসবুককে পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে।
ওদের কথা হচ্ছে মহিলা নাকি শুয়ে শুয়ে এই পোস্ট পেয়ে গেছে।
এই সমস্ত ইতর মানসিকতার লোকজন বহু দেখেছি। স্কুলে কোন মেয়ে ভাল রেজাল্ট করলে বলে বেড়ায় "ওর চেহারা সুন্দরতো, তাই স্যাররা ইচ্ছা করেই মার্ক্স্ বেশি দেয়।"
অফিসে এই মেয়েরা প্রমোশন পেলে বলে বেড়ায়, "বসের সাথে শুয়েছে বলেই প্রমোশন পেয়েছে।"
কিছু ভ্যালিড প্রশ্ন উঠতে পারে,
১. মহিলার কোয়ালিফিকেশন কী?
২. সে কি প্রফেশনাল লাইফে আগে কখনও সফল হয়েছিল?
৩. এই পদের জন্য যোগ্য? নাকি হিন্দি সিরিয়ালের কোন গৃহবধূর মতন "যে কিচেন সামলাতে পারে, সে কর্পোরেট দুনিয়াও সামলাতে পারে" যুক্তি দিয়ে অর্ধশিক্ষিতা কোন রমণী কোন এক্সপিরিয়েন্স ছাড়াই ডুবতে থাকা একটি কোম্পানিকে কয়েক সপ্তাহেই মাল্টিবিলিওন ডলার কোম্পানিতে পাল্টে দেয়ার মতন গঞ্জিকা সেবির ফ্যান্টাসি গেলায়?
জানতে পারলাম যে একাডেমিক্যালি ও প্রফেশনালি ভদ্রমহিলা বেশ কোয়ালিফাইড। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ অর্জন করে গ্রামীণ ফোন, এয়ারটেল, Oracle ইত্যাদিতে উচ্চপদে চাকরি করেছে। মহিলার ট্র্যাক রেকর্ড সেটাই বলে।
কিন্তু এতে কিছুই আসে যায় না। সবাই আটকে আছে সেই নারীর চেহারাতেই। যেন সুন্দরী মেয়েদের কোন কোয়ালিফিকেশন থাকতে নেই। পুরুষগুলি এমনসব কথাবার্তা বলছে, আমি চিন্তা করে পাইনা এরা কি জীবনেও স্কুল কলেজে পড়াশোনা করেনি? ওদের কি কোন মহিলা টিচার/ম্যাডাম ছিলেন না? তাঁদের দিকে এরা কোন চোখে তাকাতো?
এরা কি জীবনেও কোন কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করেনি? মহিলা সহকর্মীদের প্রতি এদের দৃষ্টিভঙ্গি কি এমনই লালসার? অফিসে এমন লোক থাকাটাতো শুধু নারী কর্মীদের জন্যই নয়, গোটা প্রতিষ্ঠানের জন্যই খুব ভয়ংকর! আমেরিকায় বড় বড় কোম্পানিগুলোতে কর্মীদের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ পর্যবেক্ষনের জন্য কর্মী নিয়োগ থাকে। আপনার কোন কুমন্তব্য আপনার চাকরি হারানোর জন্য যথেষ্ট। এদের মতন ইতরশ্রেণীর প্রাণীরা যে প্রতিষ্ঠানে কাজ করে, সেই প্রতিষ্ঠানে চাকরি করা বা কোন প্রকার লেনদেনে অনেকেই যেতে চাইবে না।
এরা যে সমাজ থেকে উঠে এসেছে, সেখানে কি মহিলাদের ফাংশন কি? ওরা কি মহিলাদের সম্মানের চোখে দেখা শিখে নাই? ওদের সমাজের মেয়েরা কি পড়ালেখা বা এমন কিছু করে নাই যাতে লোকে একটু সম্মানের দৃষ্টিতে দেখে?
গেল পুরুষদের কথা।
মেয়েরাও কেন এই নোংরামিতে যুক্ত হচ্ছে? আমি যদি দেখি কোন একটি পুরুষকে বেহুদা কারনে একঝাঁক নারী হেনস্থা করার চেষ্টা করছে, আমিতো সেই পুরুষটির পক্ষে দাঁড়াবো। এদের সমস্যা কী? ওরা যদি কোথাও সাকসেস পায়, তাহলে কি ওরা পছন্দ করবে যে পুরুষেরা বলবে "নিচের তলা ভাড়া দিয়ে সাকসেসফুল হইছে?" তাহলে এরা নিজেরা কেন এমন করছে?
বহু ক্ষেত্রে দেখি একটা মহিলা যদি সুন্দরী হয়, তাহলে ওকে কোন মেয়েই সহ্য করতে পারেনা। এ কেমন কথা ভাই? ও ওর মতন নিজেকে মেইনটেইন করে ক্লাস বজায় রেখেছে, আপনি নিজেও চেষ্টা করেন। সমস্যাতো নাই। ওতো কয়েকটা লাইক বেশি পাওয়ার আশায় ন্যাংটা হয়ে ভিডিও পোস্ট করছে না। ওর পিছনে কুকথা বলে নিজেকে কেন নামান?

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:১৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×