ক্লাস থ্রি-ফোরে থাকতে মনে হয় আমি একবার আমার রোল টানা বাংলা খাতায় একটা গল্প লেখসিলাম সিনেমা বানানোর জন্য। আর আমার বড় আপু সেই গল্প পড়ে সেই খেপাইতো আমাকে। একটা লাভ স্টোরি ছিলো তো! সেই ছোটবেলা থেকেই এই সিনেমার ভুতটা মাথায় ছিলো। বড় হতে হতে পড়ালেখা, তারপর আরো নানা রকমের হাবিজাবি ঝামেলার মধ্যে কখনো আর সিনেমা নিয়ে চিন্তা করা হল না।
দুই মাস আগে কি মনে করে একদিন লিখতে বসলাম আমাদেরই গল্প, নগর বালক টিমের গল্প। গল্প লিখতে লিখতে এক সময় স্ক্রিপ্ট লেখা শুরু করে দিলাম। অনেকটা সময় পার হয়ে গেল, টিমের সবাই আবার একসাথ হলাম। গল্প সবাইকে সুনালাম। ঠিক করলাম আমরা একটা স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানাবো নগর বালকের গল্প নিয়ে। সেই যে সিনেমার ভূত চাপলো আর নামে নিই। নামবেও না মনে হয় না বানানো পর্যন্ত। দুলাভাইর 5D টা নিয়েই নেমে পড়েছি শুটিংয়ে। একটা প্রোমোশনাল ভিডিও রিলিজ করলাম। সিনেমা হোক না হোক, প্রোমো তো হইসে। এটাই এখন অনেক। প্রোমোশনাল ভিডিওটা শেয়ার করলাম একটু সবার সাথে। কার কেমন লাগলো জানাবেন।
রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন