somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধানের মারপ্যাঁচে বাংলাদেশী মেরিনার

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪তম সংসদীয় সংবিধান জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ, এবার নতুন করে সংবিধান করতে হবে, বাঙালী জাতির প্রত্যাশা পূরণ করতে হবে, তাদের মুখে হাসি ফোটাতে হবে। বাংলার কতিপয় মানুষ নির্দলীয় সরকার ব্যবস্থার উপর হাল রাখতে পারলেন না, কেননা তারা জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, তাই তাদের কাছে আর কোনোভাবেই ক্ষমতা হস্তান্তর করা যাবে না।
শুরু হল প্রত্যাশা পূরণের পালা। জাতি নতুন সংবিধান রচনা করলেন। ১৫তম সংসদীয় সংবিধান, যেখানে প্রধানমন্ত্রী সর্বদা উচ্চ আসনে অবস্থিত, ক্ষমতায় থাকলেও প্রধান, ক্ষমতায় না থাকলেও প্রধান। আমরা সংবিধান করেছি, আমরাই প্রধান হবো, আমরাই জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করব, অন্য কোনো দ্বিতীয় শক্তি জাতির প্রত্যাশা পূরণ করতে সমর্থ হবে না।
ঠিক একই মারপ্যাঁচে আজ বাংলাদেশী মেরিনার। পুরনো সংবিধান বাঙালি মেরিনার এর প্রত্যাশা পূরণে ব্যর্থ, তারা বিভিন্ন সমসসায় জর্জরিত, তারা বিভিন্ন ভাবে বঞ্চিত, তাদের আমাদের আলোর পথ দেখাতে হবে, তাদের আমাদের উদ্দার করতে হবে এই দুঃসময় থেকে, একমাত্র সংবিধান পরিবর্তন-ই পারে বাঙালি মেরিনারকে এই ক্রান্তিকাল সময় থেকে উত্তরণ করতে। তাই আসুন আমরা নতুন সংবিধান রচনার মাধ্যমে বাঙালি মেরিনারের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করি। তারা মেরিনারদের জন্য নতুন সংবিধান রচনা করলেন, যা ২৭ই অক্টোবর ২০১৩ ইং সনে রচিত হল। একবার দেখে নিন, কি সংবিধান তারা মেরিনারদের জন্য রচনা করলেন যা মেরিন ইউনিভার্সিটি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য...
১২ নং অনুচ্ছেদে – ভাইস- চ্যান্সেলর নিয়োগ – (১) চ্যান্সেলর তদকর্তৃক নির্ধারিত শর্তে, বাংলাদেশের নৌবাহিনীর রিয়ার এডমিরাল বা তদূর্ধ্ব পদবীর চাকুরিরত বা অবসরপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর যে কোন কর্মকর্তাকে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য ভাইস- চ্যান্সেলর নিযুক্ত করিবেন।
১৪ নং অনুচ্ছেদে – প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ – (১)চ্যান্সেলর প্রয়োজনবোধে, তদকর্তৃক নির্ধারিত শর্তে, মেরিটাইম শিক্ষা বিষয়ে সিলেকশন গ্রেডভুক্ত কোন অধ্যাপক বা বাংলাদেশ নৌবাহিনীর কমোডর পদমর্যাদা সম্পন্ন কোন কর্মকর্তাকে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য প্রো-ভাইস- চ্যান্সেলর নিযুক্ত করিতে পারিবেন।
এছাড়া ট্রেজারার এবং রেজিষ্টার নিয়োগের ক্ষেত্রেও শুধুমাত্র নৌবাহিনীর কর্মকর্তাকে নিযুক্ত করার কথা উক্ত সংবিধানে উল্লেখ করা হয়েছে।

উপরোক্ত সংবিধান রচিত হল, বাঙালি মেরিনারের যাবতীয় সমস্যার সমাধান রচনা করলেন সংবিধান প্রণেতারা।
১৫তম সংবিধান থেকে কি পেয়েছি আমরা জানি না, শুধু দেখেছি শত মানুষের লাশ, হাজারো মানুষের আগুনে পোড়া, লাখো মানুষের আহাজারি। মেরিনাররা লাখ মানুষ নয়, তারা গুটি কয়েক হাজার। কিন্তু এই গুটি কয়েক হাজার মানুষ লাখ মানুষের মুখে হাসি ফোটায়। ২৭ই অক্টোবর ২০১৩ ইং সনে রচিত সংবিধান বাঙালি মেরিনারের ক্ষমতাকে খর্ব করেছে। মেরিন ইউনিভার্সিটি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য যে আইন তারা নৌবাহিনীর কর্মকর্তার সুবিধার্থে করেছে, তাতে মেরিনারদের অসম্মান করা হয়েছে যা বাংলাদেশী মেরিন সম্প্রদায়ের জন্য কখনো কাম্য নয়। এমন সংবিধান হাজারও মেরিনারদের ধ্বংসের কারণ হতে পারে। সংবিধানের মারপ্যাঁচে হারিয়ে যেতে পারে বাংলাদেশী মেরিন সম্প্রদায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×