আজগর সাহেব নতুন নতুন ফেসবুক ব্যাবহার শুরু করেছেন। সারাদিন কাজের ফাকে মাঝে মাঝে ফেসবুকে ঢু মারেন। নিজে থেকে আইডি ওপেন করেন নি, এক কলিগ করে দিয়েছেন। আইডি করার সময়ই তার কলিগ বলে দিয়েছেন ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করতে। সেই কথা মত প্রতি মাসেই পাসওয়ার্ড পরিবর্তন করেন।
শুক্রবার বাসায় থাকা হয়। টিভিতে খবর শুনছেন। পাশেই বসা তার সহধর্মিণী। প্রতিদিনের মত তার স্ত্রী ফেসবুকে ঢুকে মজার মজার জোকস পড়েন। আজও পড়ছিলেন, হঠাত লাফিয়ে উঠলেন, উচ্চস্বরে বললেন, তোমার মোবাইলে এসব কি?
আজগর সাহেব : কোথায় কি?
স্ত্রী : মনে হচ্ছে ভাজা মাছও উল্টে খেতে জাননা।
আজগর সাহেব: কি হয়েছে বলবে তো!!!
স্ত্রী : তোমার মোবাইলে এসব উল্টা পাল্টা কি?
আজগর সাহেব : কই দেখি?
মোবাইলের দিকে তাকিয়ে আজগর সাহেবের মাথায় হাত। একটা কুরুচিপূর্ণ ছবি সংবলিত পোস্ট। শেয়ার করেছেন তারই এক বন্ধু। কিন্তু তার বন্ধুর তো এমন পোস্ট করার কথা না। তিনি তখনই তার বন্ধুকে ফোন দিলেন। তার বন্ধু জানালেন সে এমন কিছু পোস্ট করেনি। এমনকি কিভাবে এমন একটা শেয়ার হল সে নিজেও বুঝতে পারছেনা। তার ওই বন্ধু তখনই তার অনাকাঙ্ক্ষিত পোস্টের জন্য ক্ষমাসুচক পোস্ট করলেন।
এখন প্রশ্ন হল, এমন অনাকাঙ্ক্ষিত পোস্ট থেকে বাচার উপায় কি? কি কি পদক্ষেপ নিলে এমন হয়রানি থেকে ফেসবুক ব্যবহারকারীগন বাঁচতে পারে???
দয়া করে কেউ এড়িয়ে যাবেননা
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


