দশমাস, দশ দিন, নাহি যাবে ততোদিন,
কষ্টের শেষে এসে, বুক কাঁদে ভেসে,
দিনও নাহি যায়, পরানও তাহায় !
কালিমা ফেলে, আদলে আদলে,
ফিরে আসে মায়ের কলে, বাবার স্নেহজলে !
দুস্টমি ভর করে এক পা দু পা,
হাঁটি হাঁটি সারা গাঁ !
শিশু কহে –
দ্বার খোলো মা, দ্বার খোলো মা
ভয় করে, বুক নড়ে,
গলা ফেটে চৈাকাঠ, ভয়েতে আটসাট,
মায়ের শ্রবণে, শিশুর বলনে,
খুলিয়াছে দ্বার, প্রবেশাধিকার
ধায় তার সুখে, মায়ের বুকে !
যুগান্তরে মা –
এমনতো হয় নি কখনো
খুলিবে না দ্বার, প্রবেশাধিকার
আপন মনে, গহীনে গহীনে
আজ কস্টের ভার, কে করিবে উদ্ধার
খোলো ! খোলো ! আমাকে তোলো !
ঠায় দিলে, পদতে নিলে,
হারাবে না কিছু, ছোট্র শিশু !
ফিরে আয় বাপ, সব কিছু মাফ !
আঁচলের তলে, যেথা সুখ মেলে !!!
১২।০৪।২০১৩
রাত ১০ টা
স্থানঃ ইয়াঙ্গুন বন্দর
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


