নিশীথে সাজিয়াছে আজ কুঞ্জবনের রানী
রক্তিম টিপে লাজুক ওষ্ঠ কপোলে
খোলাচুল, এলোচুল, খোপার বিশৃংখলে
তৃষ্ণার্ত বিভুক্ষ আঁখি মেলে
ললাটে রাগখানি হারায়েছে সে,
অব্যক্ত মনে দাড়ায়েছে সে
লাল পেড়ে শাড়ি ঢেকেছে অবয়ব
চোখে, মুখে, অন্তরে, অপেক্ষায়
মিলনের প্রতীক্ষায় ক্ষত, বিক্ষত মনে
শীর্ণকায় দাঁড়ায়ে অনন্ত, অকুন্ঠ ভালবাসায় –
আজ তার জাননাথ আসিবে রে !!!!!
১৩।০৪।২০১৩
রাত ৩ টা
স্থানঃ সাগরে জাহাজ চলমান অবস্থায়
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


