somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে একজন মেরিনার আয়কর রিটার্ন দাখিল করবেন?

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক মেরিনারই আয়কর রিটার্ন জমা দিতে চান। কিন্তু কিভাবে কি কি করতে হবে তা জানেন না। আমি আজ আমার আয়কর রিটার্ন দাখিল করার অভিজ্ঞতা শেয়ার করছি।
আপনারা যারা দেশে আছেন তারা সবাই অবগত আছেন যে, আয়কর মেলা -২০১৭ (১ম নভেম্বর -৭ নবেম্বর) চলছে। আমি সেই সুযোগেই আয়কর রিটার্ন দাখিল করার সিদ্বান্ত নেই।
মেলা প্রাঙ্গণে পৌছাই সকাল ১১ টা নাগাদ। হেল্প ডেস্ক থেকে আয়কর রিটার্ন ফরম নেই। (প্রথম আয়কর রিটার্ন দাখিল করছি এটা জানালে তারা নির্দিষ্ট ফর্ম দেন)। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আমার ইনফরমেশন গুলো দিয়ে দেই। সব শেষ বছর (১লা জুলাই ২০১৬-৩০শে জুন ২০১৭) আমার জাহাজ থেকে প্রাপ্য বেতন (যা আমার স্যালারি সার্টিফিকেটে উল্লেখ আছে) তা উপস্থাপন করি। ২য় পাতার ৩৩ নং কলামে উল্লেখ করি আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। আমার কোন সম্পত্তি নেই, বিধায় কোনো জমির দলিল বা আমার সম্পদ দেখাতে হয়নি। ফর্ম এর যা নিজে জানি তা পুরণ করে হেল্প ডেস্ক এ আবার চেক করতে দেখাই। তারা আমার ৩ নং ফর্ম এ যাবতীয় আয় উল্লেখ করেন। রেমিট্যান্স হিসেবে মেরিনারদের টাকা আসে আপনারা সবাই অবগত আছেন। তাই কোনো মেরিনারের আয়কর দিতে হয়না। তার মানে আপনাকে কোন টাকা দিতে হবে না। কিন্তু প্রতি বছর রিটার্ন দাখিল করতে হয়। আপনার পূরণকৃত ফর্ম এর সাথে যা যা সংযোগ করতে হবে :
১. জাহাজ / কোম্পানি থেকে স্যালারি সার্টিফিকেট
২. ব্যাংক স্টেটমেন্ট (১লা জুলাই ২০১৬-৩০শে জুন ২০১৭)
৩. পাসপোর্ট কপি (কোনো ভিসার যদি মেয়াদ থাকে, তার পাতা সমুহ সহ)
৪. সি ডি সি এর কপি
৫. জাতীয় পরিচয় পত্র কপি
৬. সম্পদের দলিলের কপি (জমি/ফ্লাট/আসবাবপত্র ক্রয়ের কপি)
৭. সর্বশেষ কন্টাক্ট লেটার
উল্লেখিত কাগজাদি সহ এবার আপনি ফরমটি আপনার নির্দিষ্ট কর অঞ্চলে জমা দিবেন। তারা সকল কাগজাদি চেক করে আপনাকে রিটার্ন গ্রহণের একটি পেপার দিবে। উক্ত পেপারটি আপনার ভবিষ্যৎ এর জন্য সংরক্ষণ করুন। মেলা উপলক্ষে উক্ত পেপার দেখিয়ে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে।
এভাবে একজন মেরিনার খুব সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য : আমার সব কাগজাদির কাজ শেষ করতে পারলেও আমি রিটার্ন দাখিল করতে পারিনি। কারণ আমার কর অঞ্চল বগুড়া। আমাকে জানানো হয়, আমাকে আমার কর অঞ্চল এই রিটার্ন দাখিল করতে হবে। কর অঞ্চল পরিবর্তন করা অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ। আমার এখন সেই সময় নেই বলে আমি আর জমা দিতে পারিনি। আমার সাথে আমার একজন সিনিয়র ছিলেন। তিনি উপরে উল্লেখিত উপায়ে তার সব কাজ শেষ করে কর দেয়ার ট্যাক্স কার্ড সংগ্রহ করেন)
ধন্যবাদ সবাইকে।
ই-টিন কিভাবে করবেন তা নিচে ক্লিক করে দেখে নিন Click This Link

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×