somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জননী সর্বংসহা

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

***এক বৃদ্ধা মায়ের আত্মত্যাগের অনন্য ইতিহাস***

ভোলাহাটের নাম শুনেছেন কেউ? উল্লেখযোগ্য কোনো স্থান নয়, তাই আমাদের শোনবার কথাও নয়। কিন্তু এই ভোলাহাটের আছে এক অনন্য বিশেষত্ব, যেখানে আজ থেকে একচল্লিশ বছর আগে বাস করতেন এক মহীয়সি বৃদ্ধা। এদেশের সর্ব পশ্চিমের যে চারটি ইউনিয়ন তা নিয়েই গঠিত উপজেলা এই 'ভোলাহাট'। চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত হলেও ভৌগলিক দিক দিয়ে ভারতের মালদহ জেলারই যেন নিকটে এই উপজেলাটি। আর এই প্রান্তবর্তীত স্থানটি ছিল একাত্তরে সেক্টর-৭ এর অন্তর্গত। এই স্থানে যুদ্ধ তৎপরতা কিছুটা ঝিমিয়ে পড়ায় কমান্ডার লে. কর্নেল কাজী নূর-উজ্জামান (পরবর্তীতে কর্নেল) নিজে একদিন পরিদর্শনে আসেন ভোলহাটস্থ মুক্তিযোদ্ধা ক্যােম্প। সারা রাত গাড়ী চালিয়ে প্রত্যুষে ভোলাহাট উপস্থিত হবার পর এই সেক্টরে ঘটে যায় তার জীবনের অন্যতম একটি স্মরণীয় ঘটনা।

ভোলাহাট ক্যাম্পে পৌঁছার পরেই তিনি দেখতে পান এক বৃদ্ধা মাথায় ঝুড়ি নিয়ে এগিয়ে আসছে মুক্তিবাহিনী ক্যাম্পের দিকে। জীর্ণ দেহ, রুক্ষ ত্বক, চোখে পথ চলার ক্লান্তি। কাছে আসবার পরই কমাণ্ডার নূর-উজ্জামান যোদ্ধাদের নির্দেশ দেন বৃদ্ধাটির ঝুড়ির ভেতর কী আছে তা খোঁজ নিতে। নিজেও এগিয়ে যান বৃদ্ধার কাছে। ঝুঁড়ির ভেতরে উঁকি দিয়েই লাফিয়ে দূরে সরে পড়েন কমাণ্ডার কাজী নূর-উজ্জামান। নির্দেশ দেন এই ঝুঁড়ি যেন সরিয়ে নিয়ে রাখা হয় বহুদূর। কারণ সেই ঝুঁড়ি ভর্তি ছিল এন্টি-পার্সোনাল মাইন, যার বিষ্ফোরণে মৃত্যু নেমে আসতে পারতো উপস্থিত সবার।


ছবিঃ ১৮৬০ সালে তোলা এক বৃদ্ধার

বৃদ্ধাটির কাছ থেকে জানা যায় মুক্তিযোদ্ধারা যে পথ দিয়ে দলদলিয়া নামক একটি ছোট্ট গ্রামের পাশ দিয়ে বোয়ালিয়া যাবার চেষ্টা করতো ঠিক সেই পথেই এক রাতে বুড়ির মনে হলো শত্রুরা কিছু যেন পুঁতে রাখছে। গ্রামের বয়স্ক এই বৃদ্ধা তার স্বল্প বুদ্ধিতে ভেবেছিল এই জিনিসগুলো লোহা, পেরেক বা কাঁটা জাতীয় কিছু হবে, যা মুক্তিযোদ্ধাদের পায়ে ফুটলে ব্যাথা হতে পারে। এই কারণেই এই নির্বংশা পৌড়া নিজের টুকড়ি নিয়ে একে একে সব মাইনগুলো তুলে মুক্তিযোদ্ধাদের কাছে আনে তা জমা দিতে। সমরবিদ্যায় বলা হয়ে থাকে, "Bombs & Explosives can't differentiate friends and foes." অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বোমা এবং বারুদ চিনেনা শত্রু-মিত্র । তাই মাইন উত্তোলনকে বিবেচনা করা হয় যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে। কিন্তু নিজের ঝুঁপড়িতে বসেই এই বৃদ্ধা চিনেছিলেন দেশের শত্রুদের এবং নিজের অজান্তেই বড় একটি ঝুঁকি নিয়ে হলেও বাঁচিয়ে দিয়েছিলেন দেশের সূর্যসন্তানদের প্রাণ।

দেশ অর্থ কি? দেশ সেই বৃদ্ধাকে কী দিয়েছে জানিনা? কিন্তু সেই বৃদ্ধা নিজের অজান্তেই দেশের যোদ্ধাদের প্রাণ বাঁচাতে যে ঝুঁকিটি নিয়েছেন তা বিশ্বের অন্য কোথাও হলে লেখা থাকতো স্বর্ণাক্ষরে। ভোলাহাট গ্রামটিও আমাদের কাছে অপরিচিত থাকতো না মোটেও। বৃটেনে যেকোনো বেসামরিক ব্যক্তি রাষ্ট্রীয় নিরাপত্তায় অবদান রাখলে তাকে দেওয়া হয় জর্জ ক্রস। কিন্তু আমরা আমাদের সাত কোটি জনগোষ্ঠীর স্বাধীনতায় একনিষ্ঠভাবে সহানুভূতি প্রকাশকে সম্মান জানাতে পারিনি কোন ভাবেই। এখনো ফুরিয়ে যায় নি সময়। কিন্তু বর্তমান প্রজন্মের ইতিহাসবিমুখতা এবং অতীত থেকে শিক্ষা না নেওয়া যে এই দীর্ঘশ্বাসকে প্রলম্বিত করবে তা কি আর বলার অপেক্ষা রাখে?

সূত্রঃ এক সেক্টর কমাণ্ডারের স্মৃতিকথা ( কর্নেল কাজী নূর-উজ্জামান)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×