somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টক টক টকশো।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে থাকলে অনেকেই মোরগের কক কক কক্কো শুনে সকালে ঘুম থেকে উঠে থাকবেন। শহর বাসীদের সেই সুযোগ করে দিতেই মনে হয়- টকশো গুলোর আগমন। টিভি চ্যানেল গুলিতে টকর টকর শুনিতে থাকলেই আপনি বুঝে যাবেন-যে সন্ধ্যা হয়েছে। সেই সব টকশো গুলিতে অতিথি নির্বাচন করা যেমন কঠিন কাজ-তার চেয়েও বেশি কঠিন হল দর্শকদের পক্ষে সঠিক টকশো নির্বাচন করা।
মোটামুটি সুট টাই পড়তে পারেন-আর সামান্য কফির উপরে(উপর থেকে যা মনে হয়-টেবিলে খালি কফিই থাকে,আমাদের তথ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় আপনি প্রধানমন্ত্রীর সাথে কী আলাপ করলেন, উনি উত্তরে প্রথমে বলেন-আমি বেশ মজাদার কফি খেলাম) ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন তিনিই যথেষ্ট। আর যদি সঞ্চালকের শরীর পালোয়ান টাইপের হয়ে থাকে, তবে আনতে পারেন দুই দলের ঢোল বাদকদের।
এখন দর্শকদের পালা। কিছুদিন আগে প্রথম আলোর রস আলোতে একটা কার্টুন এসেছিল এভাবে যে-সেই বিখ্যাত দর্শক টকশো গুলো সাউন্ড বন্ধ করে দেখেন-শুধুমাত্র এরশাদের প্রেস ব্রিফিং বাদে। কেননা প্রতিদিন টকশো গুলিতে একই কথা হয়-ডিগবাজী চাচা বাদে। উনি প্রতিদিন নতুন কথা বলেন। বিটিভি বাদে মোটামুটি সব চ্যানেলের টকশো গুলিই দেখার যোগ্য। আমার ব্যক্তিগত পছন্দ হল ইন্ডিপেন্ডেন্ট টিভির আজকের বাংলাদেশ, আর টিভি আর এফ আল গোল টেবিল, চ্যানেল আই এর ১টার টকশো তৃতীয় মাত্রা।
বাছাইয়ের ক্ষেত্রে মুল বিষয় হলো আপনি কোন দলীয়-আপনি যদি সরকার দলীয় হোন তবে-টক শো আপনার কাছে টক ই লাগবে, সেটা কখনোই মিষ্টি হবে না। আর আপনি যদি বিরোধী দলীয় হোন তবে আপনারো দেখা উচিত হবে না-কেননা এত এত ইস্যু থাকা সত্ত্বেও এই টক কখনোই ঝালে পরিনত হবে না-তদুপরি সরকারের পানি খেতেও হবে না। টকশো হইলো মুলত আপামর জনসাধারনের জন্য-যাহারা টকশো দেখিতে চোখের পাতা এক না করিয়া ভাবিবেন-আহা আহা এই বিজ্ঞ ব্যাক্তিরা দেশ নিয়েয়া যেন কতই না ভাবিতেছেন। ইহা অনেকটা হিন্দি সিরিয়ালের মত-চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন তারা কী বলবেন। আর এগুলি শুনে আপনি আবার পরের দিন চায়ের দোকান গরম করবেন-দাড়ান দাড়ান একটা তথ্য দেই বলিয়া নিজেকে জ্ঞানী জাহির করিবেন। ঠিক আপনার বউ হিন্দী সিরিয়াল দেখিয়া তাহা পাশের মিসকৃত ভাবিকে বলিতে উসখুস করিতে থাকেন । মজার কথা চ্যানলেই আইয়ের টকশো কিন্তু স্কোর বোর্ডের ও ব্যবস্থা করেছে।
ওই মিয়া চুপ থাকেন। টকশোর সুবিধা তুলিয়া আপনি চায়ের দোকান কাপাইতেছেন-দেশ ও দশের কথা জানিতেছেন, আর কী চান? আপনি কী চান ইহা দেশ পরিবর্তন করবে-ঘুমান গিয়া। আরে যারা বলে তারাই তো চায় না। আপনি জানেন এখন এই দেশে টকার দের দাম কত? দেশ শান্তিতে থাকিলে ইহাদের দাম কে দিবে? সো ঘুমান গিয়া। আপনি তো হলেন গিয়া দুধভাত দর্শক।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×