আমার সাথে কম্পিটিশিন দিতে জুরি ছিল না তোর, তুই ভাল ছাত্র আমি খারাপ ছাত্র তাতে কি?? আমি কি তোকে কিছু বলেছি কখনও?? তাহলে ক্যানো তুই আমাকে সবার সামনে অপমান করবি ? আমি অঙ্কে চার পেয়েছিলাম তাতে তোর কি?? স্কুলের গন্ডি পার হবার পরেও তোর থেকে আমার শান্তি ছিল না, আমি কি করতাম বল তো ? তোর থেকে তো নিস্তার পাবার ও জো ছিল না, তোর সাথে আমার দেখা হবেই । তুই জানতি না প্রতিবার সবার সামনে যখন তুই আমাকে অপমান করতি আমি ভিতরে ভিতরে অনেকবার মরে যেতাম, তবে তোর সাথে কিন্তু ভালভাবেই কথা বলতাম, সুন্দরভাবে অপমান করার জন্য তোকে আমার আইকন মনে করতাম । তুইই তো আমাকে শক্ত হতে শিখিয়েছিলি,যার ফলে আজকের এই আমি ।
আচ্ছা তোর কথা আজ ক্যানো মনে করছি বল তো? জানিস আজকে তোর জন্মদিন ? সেটাও আমার মনে আছে, তবে তুই আজ অতীত । তোর কি সেদিনের কথা মনে থাকবে ???
তুই সেদিন রাস্তা দিয়ে হ্য়তবা বাসায় যাচ্ছিলি আর কেউ একজন ছিল তোর পিছনে একটা কাল গাড়িতে,
সেই কাল গাড়িটার এক ধাক্কায় তুই অতীত হয়ে গেলি............।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



