somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবি-দা

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়ার সব কিছুর উপরেই রহমান সাহেবের বিরক্তি, আর এই ব্যাপারটা সব থেকে ভাল জানে তার নিজের পরিবার আর অফিসের কর্মচারিরা, কারনে অকারনে তিনি তাদের সাথে খারাপ ব্যাবহার করেন ।
ছোট ছেলে রুমন কাল থেকে বার বার বলছিল বাবা গল্পের বই কিনব টাকা লাগবে, তার সব গুলো ছেলে মেয়ের মাঝে এটা একটু বেয়ারা । একবার কোন কথা বললে এর কানে যায় না, । ছেলের ঘরে গিয়ে সেদিন দেখলেন ছেলে আবার রবীন্দ্রনাথের একটা ছবি টানিয়েছে ।
একে শক্ত একটা মার না দিলে এর বেয়ারাপনা ঠিক হবে না, সকালে তার পেপার পরার সময় আবার এই বদ ছেলে হাজির
বাবা গল্পের বই কিনব টাকা দাও
সারাদিন তোমার গল্পের বই, পড়াশুনা তো কোন খবর নাই, আমি গল্পের বইয়ের জন্য টাকা দিতে পারব না, পড়াশুনা না করে তুমি কবি হও তারপর রাস্তায় ভিক্ষা কর যাও ।
ছেলে আবার বলল বাবা টাকা লাগবে
এবার রাগ সামলাতে না পেরে রহমান ছেলের গালে এক চর দিয়ে বললেন
তোমার বেয়াদপি আর কবিগিরি আমি বের করছি দাড়াও এই বলে ছেলের রুমে গিয়ে রবীন্দ্রনাথের ছবি আর সব বই নিচে ফেলে দিলেন ।
অফিসে যাবার সময় তার স্ত্রীকে বলে গেলেন এই ছেলে কবি হবে একে আমি ত্যাজ্য করব ।
সারা সকাল অফিসে রহমান সাহেবের ভাল কাটল না দুপুরে তার স্ত্রী ফোন দিয়ে বললেন
আজ রুমনের জন্মদিন, আজকে না মারলেও পারতে, তোমার কি ওর জন্মদিন মনে নেই ???
রহমান সাহেব অফিস থেকে খুব তারাতারি বের হলেন প্রথমে নিলক্ষেত থেকে রবীন্দ্রনাথের দশটা
বই কিনলেন তারপর রবীন্দ্রনাথের বিশাল এক পোষ্টার ।
বাসায় ফিরে দেখলেন রুমনের জন্মদিন উপলক্ষে সবাই বাসা আর কেক সাজানোতে ব্যাস্ত ,
তিনি সরাসরি রুমনের ঘরে ঢুকে দেখলেন যে ছেলে বিছানায় ঘুমিয়ে আছে,
রহমান সাহেব ছেলের পাশে বসে মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে ডাকলেন রুমন, রুমন
রুমন চোখ মেলে রহমান সাহেবকে দেখে বলল কি বাবা ?
একটা কবিতা বল তো বাবা শুনি
কি কবিতা বাবা
যে কোন একটা বল তোর পছন্দমত
রুমন বলা শুরু করল
পায়ে ধরে সাধা
রা নাহি দ্যায় রাধা
অবশেষে দিল রা
পাগল ছার পা
তেতুল বটের কোনে
দক্ষিনে যাও চলে
ঈশান কোনে ঈশানী
কয়ে দিলাম নিশানী
রহমান সাহেব লক্ষ করলেন ছেলের চোখে পানি জমছে, ছেলেকে আজ মেরেছেন বলে তার নিজেরও চোখে পানি চলে আসল ।
আচ্ছা এটা কার লেখা রে ?
রবিদার লেখা বাবা
রবিদা কে রে ?
রবীন্দ্রনাথ ঠাকুর
ওহ তুই রবিদা ডাকিস নাকি ?
হ্যাঁ বাবা
চল একটা কাজ করি
কি বাবা ?
রবিদার একটা পোষ্টার নিয়ে আসলাম চল দুজনে মিলে তোর দেয়ালে সেট করি
এরপর পোষ্টার লাগানো শেষ হল ।
এই নে বাবা তোর জন্মদিনের গিফট,
এর অনেক গুলো বই তো আমার আছে বাবা
ফেরত দেয়া তো যাবে না ঠিক আছে তাহলে কালকে আমার সাথে গিয়ে তুই আরো দশটা বই কিনে নিস
খুশিতে রুমন বাবাকে জরিয়ে ধরল
চল বাবা তোর জন্মদিনের কেক কাটি আয়,
বাপ-ছেলে কেক সাথে কেক কাটতে চলে গেল ।

রবি-দা সব কিছু দেখলেন আর সবার অলক্ষে মুচকি হাসি দিয়ে বললেন “ধারাগোল “ ।










১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×