
উপরের ছবিটি জার্মানির ডরমুন্ড শহরের রেলস্টেশন তোলা। গতকাল অস্ট্রিয়া থেকে এসে পৌছানো শরণার্থীদেরকে দেখা যাচ্ছে। সেখানে সাহায্য করতে উপস্থিত ছিলেন পুলিশ এবং শহরের সাধারণ নাগরিকেরা।
একটি শিশু আয়লান।আয়লানের জীবনের বিনিময়ে হয়ত শত শত আয়লান এবং তাদের পরিবারের জীবন রক্ষা হচ্ছে।বিশ্ব নেতৃত্ব জেগে উঠেছে। জেগে উঠেছে মানুষের মানবিক সত্তা। এগিয়ে এসেছে ইউরোপের দেশগুলো। শরণার্থীদের আশ্রয় দানের জন্য এগিয়ে এসেছে জার্মানি। রঙিন বেলুন আর ফেস্টুন হাতে শরণার্থীদেরস্বাগত জানাচ্ছেন জার্মানির সাধারণ নাগরিকেরা।তারা খাবারের প্যাকেট, পানীয়, কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হচ্ছেন রেলস্টেশনগুলোতে। শরণার্থীদেরকে জার্মানির বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে সরকারী স্কুল এবং প্রতিষ্ঠানগুলোতে।এদিকে, জার্মান পার্লামেন্টের বিরোধীদলীয় উপনেত্রী সারা ভাগেননেখট শরণার্থীদের এই অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। যাইহোক, জয় হয়েছে মানবতার।
আয়লান, তুমি ঘুমিয়ে আছ তোমার যুদ্ধ বিধ্বস্ত মাতৃভূমিতে। ঘুমিয়ে থাক শান্তিতে। আয়লান তোমাকেই বলছি, কখনও আমাদেরকে প্রশ্ন করো না। আমরা উত্তর দিতে পারব না।মানবতা বেঁচে থাকুক মানুষের মাঝে।
তথ্যসূত্রঃ প্রথম আলো।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


