
ড. মুহম্মদ শহীদুল্লাহ মন্তব্য করেছিলেন- "যে জাতি গুণীর কদর করে না। সে দেশে গুণী জন্মে না।"
ড. মুহম্মদ ইউনুস শুধুমাত্র আমাদের দেশের সম্পদ নন, তিনি সমগ্র বিশ্বের সম্পদ।ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের তালিকায় তিনি নবম স্থানে রয়েছেন।এই তালিকার এক নম্বরে নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী চতুর্থ স্থানে, নরেন্দ্র মোদী দশম স্থানে। ভাবতে অবাক লাগে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের একটি স্বল্পোন্নত দেশের লোক, যিনি সমগ্র পৃথিবীকে ছাপিয়ে গেছেন। অথচ আমরা তার লেজ ধরে টনাটানি করি।ড. মুহম্মদ ইউনুসের নোবেল বিজয় আমাদের অসুখী হওয়ার কারন হয়! সম্মান দেওয়া তো দূরের কথা, সম্মান ক্ষুন্ন করি 'সুদখোর' বলে গালি দিয়ে!
শুধু ড. মুহম্মদ ইউনুসই নন, ড. ফজলে হাসান আবেদ, ড. জামাল নজরুল ইসলামসহ কাউকেই আমরা তাদের যোগ্য মর্যাদা দিতে পারিনি।আমরা কি ইচ্ছে করে সম্মান দেই না, নাকি সম্মান দেওয়ার মত বুদ্ধি এখনো আমাদের হয়নি?
আমার ভয় হয়, আমাদের দেশে কি জ্ঞানী গুণীদের জন্ম বন্ধ হয়ে যাবে?
আমরা কি শুধু অন্ধের মত দেখেই যাব?এই লজ্জা আমাদের সমগ্র জাতির লজ্জা।আমি এই মুহূর্তে সত্যিই লজ্জিত বোধ করছি।
আমরা সম্মান দিতে শিখিনি!
আমি জানি, অনেকেই হয়ত আমাকে ড. মুহম্মদ ইউনুসের দালাল বলে আখ্যা দিবে। দিলে দিক, আমার কোন ক্ষতি নেই।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



