somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন গল্প লিখছি না

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্লাস ভর্তি মদ নিয়ে বসে আছি
ফিকে সভ্যতা আরো ফিকে হোক,
লীন হোক দিনান্তে।
আমি একটা স্বপ্ন বুনেছি, সারাসারি বৃক্ষ সমারোহে নিশ্চিত মাতালের স্বপ্ন,

ওরা মানুষ মেরেছে ধর্মের কথায়, ওরা মানুষ মেরেছে মানুষের কথায়!
গ্লাস ভর্তি মদ নিয়ে বসে আছি এক তীব্র এ্যলকোহলিক বেদনায়;

সেদিন এক কিশোরীকে দেখেছি
কচি মাংসের স্বাদ বুঝতে চেয়েছে নষ্ট পুরুষ, পিপের হালখাতায় কিশোরী ভ্রষ্টা হয়েছে!
হায় আমার সম্রাট, আমি ঈশ্বরের কাছে বিচার চাইব কেন?
হাইকোর্ট ল সব বুঝি অকার্যকর?
সবগুলো পুরুষ বুঝি নপুংসক?
সবগুলো শাসক বুঝি নীরব ঘাতক?
সবগুলো সমাজ বুঝি নষ্ট?
হায় কোথায় এসে পড়েছি সভ্যতা?
শহরের অলিতে গলিতে ক্রন্দনরোল বস্তিতে মানুষ শিশু;
অথচ লোলুপ দৃষ্টিতে কোন কামুক পুরুষ চুষে নেয় স্তন যোনিপথ সমগ্র ক্ষুধাতুর পুঁজিবাজার;
হায় আমার সম্রাট,
এক গ্লাস মদ নিয়ে বসে আছি তীব্র বেদনায়-
সিলিং এ ঝুলছে ফ্যান, জানি চিরকাল ভীতু মানুষেরা আত্মনাশ করে, দ্রুত ঝুলে যায় স্থির শরীরে;
অথচ সভ্যতা শিখিয়েছে কীভাবে প্রতিদিন একটু একটু করে বিষ পান করতে হয়, একটু একটু করে কুঁজো পিঠকে আরো কুঁজো করতে হয় শাসনতন্ত্রে।
একগ্রাস মদ নিয়ে বসে আছি,
জানালার বাইরে দূর হলুদ বাতি ক্রমে ক্ষীয়মাণ;
আমি শুনছি কোন দূর পতিতাপল্লীর শব্দ,
কোন সাহেব শখ করেছেন, লকলকিয়ে উঠছে শরীর বিন্দু বিন্দু ঘাম, প্রস্থান করছে ধীর স্থির তিন লক্ষ সন্তান;
আরো দূরে বাতাবিলেবুর গন্ধ, মোদের গরব মোদের আশা পড়ে চলেছে হতদরিদ্র কৃষকের সন্তান,
সংবিধান বলেছে শিক্ষা আমাদের অধিকার, মৌলিক চাহিদা!
আমি দেখেছি ষ্টেশনে কুলি শিশু, বাসে হোটেলে
শিশুরাও শ্রমিক হতে জানে;
তবু কোথায় খাবার, কোথায় কার জন্য শিক্ষা? রাষ্ট্রের সামর্থ্য নেই!

তাই একগ্লাস মদ নিয়ে বসে আছি
একগ্রাস মদ নিয়ে বসে আছি,
উগড়ে দিব নষ্টার শরীরে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×