
সমগ্র পৃথিবী ভেঙে পড়েছে ফাউস্টের করুণ আর্তনাদের নিকট;
তবু যেমনি স্বর্গ ছিল আগে,
দূত দেবতার চরণে মৃত্যু নৃত্য--
তেমনি প্রতিদিনকার মতো
ডেকে চলেছেন রাফায়েল,গেব্রিয়েল,মাইকেল।
আজো তেমনি মানুষ বন্দী হয়েছে
প্রাগৈতিহাসিক দেবতাদের নিকট,
দেবতার প্রতিশাসনের নিকট।
শুধু বারবার আশ্চর্য নিয়তিবাদ!
নিয়ম ভেঙে অনুশাসনের আদিমে পিষ্ট
একজন মানুষ ফাউস্ট।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


