তোমার জন্য কবিতা
জাহেদ সরওয়ার
এদিকে তাকাও এই যে শব্দসমূহ এ আমার রক্ত দিয়ে লেখা
তুমিও কি আমার মত এক মৃত দেশের মানুষ
তুমিও কি প্রতি ভোরে কবর থেকে নেমে যাও ছাগবিষ্টাময় সিঁড়ি বেয়ে পাতালের দিকে
তোমারও কি হাতে থাকে মৃত মাছ আর মানুষের মাংশ কেনার কোটি বছরের পুরানো থলে
যা দিয়ে ছুইয়ে ছুইয়ে পড়ছে রক্ত
এদিকে তাকাও এ কবিতা তোমার জন্য বন্ধু
ঐ যে হুকুম করছে একজন
তারপর আমার সন্তানের দেহের ওপর ঝাপিয়ে
পড়ছে একপাল শিকারি কুকুর
ঐ যে পার্ক থেকে ফুল হাতে একজন প্রেমিককে
ধরে নিয়ে যাচেছ পুলিশ
যে প্রেমিকা আজ রাতে ধর্ষিত হবে নিরাপদ হেফাজতে তুমি তার সাক্ষী
নিজের মুখোমুখি দাঁড়াও
এ তোমার দেশ তুমি অপরাধী নও?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




