জাহেদ সরওয়ার
জেগে উঠা ক্ষুধা আর
চাল, যোনি খুঁজে পাবার বৈদ্যুতিক মুহুর্তে
আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে চলি
আমার ভাষণের ফলে তৈরী হয় রিলিফ কমিঠি
একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সুরঙ্গ-
রিলিফ কমিঠি আমাকে এক ডজন তরুণী
আর দশবস্তা চাল দেয়ার পর
কেঁপে উঠে আমার সদ্য কেনা টয়োটা করোলা
গাড়ীর কম্পনের সময়
ভাত ফুটতে থাকে সব চুললির ডেকসিতে
কম্পন থেকে গেলে শিশুদের কান্না শুনা যায়
গাড়ী জীবন শেষে আমি নেমে পড়ি
আমার চোখে সানগলাস শরীরে শোকের পোশাক
কোমরে লুকনো রিভলবার
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




