মজনু হয়েই ছিলাম এতদিন
ফরহাদ হতেও ছিলনাতো মানা
পাহাড় কাটা নিদেন পক্ষে চুমু খাওয়া
কুকুরের গ্রীবায় কিংবা তোমাদের চৌকাঠে
টের পাচ্ছিলাম সব মহৎ প্রেমিকের উষঞতা রক্তে
তুমিতো ক্লিওপেট্রার জাত
পিন ফুটিয়ে আনন্দ পাও দাসীদের স্তনে
তাদের যন্ত্রনা কি টের পাও নিজের ভেতর
তুমিতো হিন্দি ছবির অসুস্থ সাপ নায়িকা
গ্রহণ করছো পুরুষের পর পুরুষ
আমার সবুজ পুকুরে ঢেলে দিলে
এক বালতি নালা-আর
তোমার পরকীয়া আগুনে পুড়িয়ে দিলে
আমার মজনু মন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




