জাহেদ সরওয়ার
আমার যখন দশ তুমি জেগেছিলে বিধুরতা
তুমি কোথা থেকে এসেছিলে
জেসমিনের গণিত বই থেকে যেখানে ভাঁজ হয়ে পড়েছিল
একটি শুকনো গোলাপের মরদেহ ন াকি
ফুরফুরে শাদা শাড়ীতে উর্বর বড়মামীকে যেদিন
দেখেছিলাম নির্জন দুপুরে নামাজ পড়তে
এরপর ভয়ে আমি কোনো মেয়ের গণিত বই
খুলে দেখিনি অথবা
কোনো নামাজ রতা নারীকে দেখিনি বেড়ার ফুটো দিয়ে
কিন্তু সেই চিনচিনে ব্যথা অলস ভেলভেট অনুভূতি
যা আমার সম্মুখে মেলেছিলো অজস্র বই
সেই তপ্ত দুপুর আমার চোখের ভেতর তৈরী করেছিল
অজস্র বিষাক্ত ফুটো যা দিয়ে আজ অব্দি বের
হয়ে আসছে বেদনার রঞ্জনরশ্মি
কতবার পলাতক মারবেল হয়ে মাড়িয়েছি ছায়া
তবু বিলুপ্ত হয়নি বালক বেলার বেদনার অভিশাপ
নীরবে আমার রক্তের ভেতর তুমি ঘাই মেরে থাকো
যখন জেগে উঠো উতাল পাতাল করে আমার নদী
আমি হর্াপুনে গেথে চলি উড়ুক্কু মাছ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




