হায় ব্ললগের সবাই ভাল আছেন তো। সপ্তাহ খানেক পরে দেখা হল বোধয়। আসলে আমি নতুন কিছু বই পড়ছিলাম। তার মধ্যে একটা বই অসাধারন। যদিও সেটা একটা ঐতিহাসিক উপন্যাস। আশা করি আপনাদের অনেকের পড়া আছে। পিরিমকুল কাদিরভের উপন্যাস 'বাবর'। এটা একটা অসাধারন উপন্যাস। প্রতিটি চরিত্র যেন এখনো আবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মনে। দুই দিন ধরে আনন্দে ভরে আছে মন। আমি সবসময় সাম্রাজ্য বিস্তারী শাসক দের সন্দেহ করি। খুব ঘৃনা নিয়ে তাদের জীবনী পড়ি। কিন্তু পিরিমকুল কাদিরভ দেখালেন। একজন কবির শাসক হয়ে উঠার কষ্ট। একদিকে কবিতা অন্যদিকে শাসক সুলভ নিষ্ঠুরতা এই হচ্ছে বাবরের জীবন। যেখানেই তিনি যাচ্ছেন খুজে চলেছেন সে সব এলাকার কবিদের । আর লাইব্রেরী গুলো। জড়ো করছেন বিজ্ঞানীদের। তার অনেক অসাবধান মুহুর্তে নেমে এসেছে পরাজয়। তখন তিনি কবিতা রচনা করছিলেন আর শত্রুরা করছিলেন ষড়যন্ত্র। বর্েেটালড ব্রেখটের একটা কবিতা পড়েছিলাম যার নাম ছিল' জানতে চাওয়া জনৈক সৈনিকের জিজ্ঞাসা' তিনি বলতে চেয়েছিলেন। এই যে এত রাজা বাদশা জয় করে চলেছেন বিভিন্ন রাজ্য, সে সব কি তিনি একাকী জয় করছেন। ইতিহাস লেখে শুধু তার নাম। বাইশ হাজার শ্রমিক বাইশ বছর ধরে তাজমহল তৈরী করেছে, তারা আজ কোথায় ? ইতিহাস শুধু জানে শাহজাহানের নাম। আসলে এই বইটি পড়লে অনেক কিছুই জানা যায়। বাবরকে আমরা মোঘল বলেই জানি। বলা যায় এটা ইতিহাসে প্রতারনা। মোঘল তথা মোঙ্গল ছিলেন চেঙ্গিস খান, হালাকুখানের বংশ ধররা। বাবর ছিলেন তুকর্ীবীর তৈমুর লংয়ের বংশধর। তারা ছিলেন তুকী ভাষী 'বারালাস' উপজাতীর অনর্্তগত। সবাইকে আমি বইটি পড়ার আহবান জানাই।
পিরিমকুল কাদিরভের সত্য উপন্যাস 'বাবর'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি মিনি পোস্ট!
ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-
জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন
সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?
এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।
এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন
কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls
চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন
আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।