জাহেদ সরওয়ার
তাদের হুমকির নীচে আমরা নুয়ে পড়ি
তাদের ষড়যন্ত্রের কাছে আমরা হারিয়ে ফেলি
আমাদের স্বপ্নগুলো
অথবা আমরা জানিনা এ ছাড়া অন্য কোনো পথ
আছে কিনা বেচে থাকার
তারা দেশটাকে লেলিয়ে দেয় আমাদের পিছু
আর্মি আর পুলিশেরা পিঠিয়ে মারে আমার সন্তানদের
তারা আমাদের খেতে বাধ্য করে ময়দামাখা রুটি
তারা পুরো দেশটাকে বানিয়ে তোলে গ্যাস চেম্বার
আমরা বেচে থাকি আত্মমৈথুন আর গাজর হাতে
স্বাধীনতা আর আর এবং আরের ওপর মুতি প্রতিদিন
কেউ দরজা ধাক্কায় তারা কি বুঝতে পেরেছে গুপ্ত ষড়যন্ত্র
বন্দুক হাতে মুখোমুখি দাড়িয়ে আছে দেশ
দেশের মুখোমুখি দাড়িয়ে আমরা একেকটা দেয়াল হয়ে উঠি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


