জাহেদ সরওয়ার
(কার্ল সাগানের উদ্দেশ্যে)
আর কত ক্ষতহীন থেকে বাড়াব নিজের পাপ
আসন্ন নিউক্লিয়ার শীতে বন্ধু ছাই করে নেব সমস্ত আগুন
সব রুপ খসালেই পেয়ে যাই কলাথুর সাদা নীরবতা
মেদমাংশে অচেতন হয়ে আছি তবু কতকাল
রক্তের বেদনগুলো ধীরে বয়ে আনে ক্ষয়রোগ শুধু
আমাদের সভ্যতার ঢেউ-কেশে উঠে প্রতিবেশী গ্রহ
সমস্ত সোনার বিনিময়ে আমরা যেহেতু আজ
উৎপাদন করে চলি কুচকাওয়াজ, অনর্্তজাল আর বুলেট
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



