somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনস্তান্তিনস কাভাফি ও তার কবিতা

০৫ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কনস্তান্তিনস কাভাফিরে মনে হয় নতুন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নাই। ইতিমধ্যে হয়তো আপনারা তার বহু কবিতা পড়ে ফেলেছেন। তবে তার কবিতা আর জীবনটা একজন কবির জন্য অনেক বড় আত্মবিশ্বাসের কারন হতে পারে। তার জন্ম গ্রীসে। সেখান থেকে মিশরের আলেকজান্দ্রিয়ায়। পৈত্রিক ব্যবসার সুত্রে। ব্যবসায় ধ্বস এবং লন্ডন গমন। এডওয়ার্ড সাঈদের জীবনের সাথে প্রায় মিলে যায়। তার পর আবার আলেকজান্দ্রিয়া। এবং সেখানেই তার কর্ম জীবন। তিনি কখনো বই করেন নাই। দশটি করে কবিতা নিয়ে পুস্তিকা করতেন। এবং সেগুলো নিজের পরিচিত পাঠকদের মধ্যে বিলি করতেন। তার কবিতা প্রথম ইউরোপে পরিচিত করে তোলে টি এস এলিয়ট। তিনি তার সম্পাদিত প্লুরাল পত্রিকায় প্রথম মুল গ্রীস থেকে কাভাফির কবিতা ছাপেন। এর পর গ্রীক কবিতা জগত তাকে গুরু মানেন। নোবেল প্রাপ্ত গ্রীক কবি এলিতেস তারে নিয়া বহু লেখা লিখেছে। তার কবিতায় মরুভুমি আর লোহিত সাগরের মত প্রগাঢ় বিষাদ কাজ করে। মানব জাতি সম্পর্কে চির নিরাশা এবং নষ্টালজিয়া দ্্বারা আক্রান্ত। সমকাম নিয়ে তার কিছু কবিতা আছে। তার একটা কবিতা এখানে তুলে দিচ্ছি।
শহর

তুমি বলেছিলে,'অন্য কোনো দেশে অন্য কোনো সমুদ্রে আমি পাড়ি দেব।
খুঁজে পাওয়া যাবে এর চেয়ে ভালো কোন শহর।
এখানে আমার তাবৎ চেষ্টা ভবিতব্যর শাপে নিষ্ফল হয়ে গেছে।
আর আমার হৃদয় একটি শবদেহের মত,-সমাহিত।
এই ক্ষয়রোগ থেকে আমার মন কি আর কখনো মুক্তি পাবে না?
যেদিকে চোখ ফেরাই, যেদিকেই তাকাই
শুধু চোখে পড়ে নিজের জীবনের কালো কালো ধ্বংশস্তুপ,
জীবনটাকে এতগুলি বছর ধরে আমি ধ্বংশ করেছি।

না, নতুন কোন দেশ তুমি খুঁজে পাবেনা, খুঁজে পাবে না অন্য কোন সমুদ্র।
এই শহর তোমার পিছু নেবে। একই রাস্তায় রাস্তায়
তুমি ঘুরে বেড়াবে। একই পাড়ায় পাড়ায় তোমার বয়স বাড়তে থাকবে।
আর একই বাড়িঘরের মধ্যে চুলে পাক ধরবে।
ঘুরে ফিরে এই শহরেই এসে তুমি হাজির হবে। অন্য কোন জায়গার স্বপ্ন দেখো না।
তোমার জন্য কোন জাহাজ নেই, কোন পথ নেই।
তোমার জীবন, যেভাবে তুমি তাকে ধ্বংশ করেছ এখানে, এই অজ জায়গাটায়,
ঠিক তেমনি ভাবেই ধ্বংশ করে রেখেছ সারা দুনিয়াভর।
(কালিওপা ব্লেৎশা ও পুস্কর দাশগুপ্তের মুল গ্রীস থেকে অনুবাদ)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×