জাহেদ সরওয়ার
এ কবিতা তোমার জন্য নয়
যে তুমি অর্ফিয়ুসকে খোজনি
এ কবিতা তোমার জন্য নয়
যে তুমি কাঁদনি ইউরিদিসের জন্য
আমি বাশির সুরে মেঘাচ্ছন্নকরে রাখি আকাশ
সমুদ্র থেকে তুলে আনি বাস্প,ঝড়।
এমন কোনো বৃক্ষ নেই যে কাঁেদনি আমার বিলাপে
এমন কোনো পাখী নেই যে চক্কর কাটেনি
আমার মাথার ওপর
সেই সব নারীরাও ছিল যার দানিয়ুব
নদীতে ভাসিয়ে দিয়েছিল সন্তানদের মরদেহ
আমিই অর্ফিয়ুস, মুখে বিষাদের বাশি
কাধে প্রিয়তমার কংকাল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



