ঝাপসা বৃষ্টির আড়ালে মুখ লুকিয়ে যারা কাঁদছো
মনে রেখ আমিও তোমাদের লোক
অনেক কেঁেদছি, ভেসেছি অনেক জলে
আজো মনে হয় সেই জাহাজ ডুবির পর
দূরে জ্বলন্ত বাতি গুলো আমাকে ডাকছে
আর খুঁজিনা আশ্রয়, গভীর জলের সাথে
মিশে গেছি আমি।
উত্তাল ঢেউয়ে ভেসে চলি, হারিয়েছি বাঁচার সাধ
হে জল ধরণী সমুদ্দুর আমাকে গ্রহণ করো
মিঠুক আত্মহননের স্বপ্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

