উপন্যাস লেখার কারখানা
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসুন আমরা সবাই মিলে একটা উপন্যাস লেখার চেষ্টা করি। ব্লগে রাইসু যখন সাহস করছে। মনে হয় উপন্যাস চলতে পারে। না তার অনুসরণ নয়। আমি প্রথম পর্বটা লিখছি। আপনারা যারা আগ্রহবোধ করেন। তার ধারাবাহিকতা বজায় রেখে লেখার চেষ্টা করতে পারেন। লোকমত াচাই করে পরে এটা প্রকাশের ব্যবস্থাও করার চেষ্টা করা যেতে পারে। চলেন তাহলে শুরু করা যাক।
1ম কিস্তি
মামুন যাদের সাথে ছিল তাদের সবাই যখন ফেব্রুয়ারী মাসের বিশ তারিখ বাসাটা ছেড়ে দিল তখন মামুনেরও নিরুপায় হয়ে বাসাটা ছেড়ে দিতে হয়। অন্যান্যরা যারা বাসা হারা তারা সবাই যার যার মত ব্যবস্থা করে নিয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর ও মামুন কোনো বাসার সংস্থান করতে পারলোনা। বাসা থেকে বেরিয়ে এসে তার বইপত্রকাপড়চোপড়ের বস্তাটা তার এক পরিচিতের বাসায় খাটের তলায় ঢুকিয়ে রেখে, কাধে একটা ব্যগের ভেতর ব্রাশপেষ্টতোয়ালে সব নিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। বাসা খোঁজার মত জঘণ্য কিছু নাই মামুন সিদ্ধান্ত করে। সে তার কলিগদের কে বলে যে বাসা দরকার। কলিগরা বলে খুইজা দেখুমনে। কিন্তু তারা বুঝতে পারেনা। মামুন কোন অবস্থায় বাসা খোজাখুজি করছে। একটা জিগিরের মত মামুনের অভ্যন্তরে ঢেউ তোলে আবাসন শূণ্যতা। অফিসেই ফোন করে রিতা। রিতার সাথে মামুনের তিন বছরের প্রেম। জাহাঙ্গীর নগরে পড়ার সময় থেকে এ সম্পর্ক গড়ে উঠে। আজ রিতার ফোনে কোনো আনন্দই পেলনা মামুন।( এরপর চালাতে পারেন কেউ একজন সাহস করুন)।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন