মধ্যরাতে শরীরের রোমকুপ বেয়ে
আমার আত্মা বেরিয়ে আসে।
ঘুমন্ত দেহের দিকে চেয়ে শিওরে ওঠে।
অই যে মরে পড়ে আছে আত্মাহীন দেহ।
এভাবেইতো কবরে শুয়ে থাকে মরদেহ গুলো।
আর যে সব লাশ হাটাচলা করে অভ্যাশ বশে।
যাদের মাংশের ভারে আত্মা চুপসে যেতে থাকে
দেহের মাজারে।
সে সব মানুষে আজ ভরে গেছে পৃথিবী
ঘাষ খেয়ে খেয়ে তারা শুধু
শিশুদের কান্না শুনিতেছে বছর বছর
আর এই পৃথিবী ভরে যেতে থাকে আত্মাহীন মানুষে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




