এরকমই এক মধ্যরাতে
তুমি এসে দাঁড়াবে আমার জানালায়
খোলা মেড়ুঁসা চুলে
মেঝেতে পা টানার শব্দে
কেঁপে উঠবে প্রতিবেশী প্রেতাত্মারা
তোমার বুকের ছুরিবিদ্ধ ক্ষতস্থান থেকে
রক্ত ঝরিয়ে তুমি দিয়ে যাচ্ছ যাত্রাপথের চিহ্ন
তোমার চোখে প্রেম, যাত্রা মহাকালের দিকে
এরকমই এক মধ্যরাতে, অভিসারে
অই ছুরিটি আমি তোমার বুকে বিদ্ধ করেছিলাম
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


